Mini Firoz Arrested | ডানকুনি টোল প্লাজা থেকে পুলিশের জালে গুলশন কলোনির ‘মিনি ফিরোজ’, রুজু ৩৭টি মামলা

Mini Firoz Arrested | ডানকুনি টোল প্লাজা থেকে পুলিশের জালে গুলশন কলোনির ‘মিনি ফিরোজ’, রুজু ৩৭টি মামলা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কলকাতার আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনির বাসিন্দা মহম্মদ ফিরোজ খান ওরফে ‘মিনি ফিরোজ’-কে ফের গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ফিরোজের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে তাঁর সঙ্গী মহম্মদ সাজিদকেও। অস্ত্র আইন সহ বিভিন্ন ধারায় ধৃতদের বিরুদ্ধে মোট ৩৭টি মামলা রুজু করেছে তপসিয়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জুন ফিরোজ ও সাজিদের বিরুদ্ধে তপসিয়া থানায় নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার ডানকুনি টোল প্লাজা থেকে গাড়ি করে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বছর ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশন কলোনিতে দিবালোকে বন্দুক নিয়ে তাণ্ডব চালানোর ঘটনায় নাম জড়িয়েছিল মিনি ফিরোজের। ঘটনার পর দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকলেও সামাজিক মাধ্যমে নিয়মিত ভিডিও আপলোড করছিলেন তিনি। পরে কলকাতা পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি থেকে ফিরোজ ও সাজিদকে গ্রেপ্তার করে। বেশ কিছুদিন পুলিশি হেপাজতে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়েছিলেন তাঁরা। কিন্তু জেল থেকে বেরোনোর পরই পুনরায় অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার অভিযোগে নতুন করে মামলা দায়ের হয় তাঁদের বিরুদ্ধে।

উল্লেখ্য, ঘন জনবসতিপূর্ণ গুলশন কলোনি এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে লালবাজারের উদ্বেগ দীর্ঘদিনের। এর আগে কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলার সুশান্ত ঘোষকে লক্ষ্য করে বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাতেও ফিরোজের নাম জড়িয়েছিল। একের পর এক অপরাধের ঘটনায় যুক্ত থাকায় এবার গুন্ডা দমন শাখার বিশেষ অভিযানে আবারও শ্রীঘরে ঠাঁই হল এই কুখ্যাত দুষ্কৃতীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *