Military truck | রাইটার্সের সামনে সেনাবাহিনীর ট্রাক আটকাল কলকাতা পুলিশ

Military truck | রাইটার্সের সামনে সেনাবাহিনীর ট্রাক আটকাল কলকাতা পুলিশ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সেনাবাহিনীর ট্রাক আটকে দিল কলকাতা পুলিশ। মঙ্গলবার সকালে রাইটার্স বিল্ডিংয়ের সামনে ঘটনাটি ঘটে। পুলিশের অভিযোগ, গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। ওই ট্রাকের পিছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার (সিপি) মনোজ ভার্মার গাড়ি। ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে ট্রাকটিকে আটকায় ট্রাফিক পুলিশ। পরে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। ট্রাকটিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

লালবাজারের তরফে জানানো হয়েছে, ট্রাকটি বিপজ্জনকভাবে ডান দিকে বাঁক নিয়েছিল। বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য গাড়িটিকে দাঁড় করানো হয়। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ (সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) প্রকাশ্যে এনেছে পুলিশ। যদিও ওই ট্রাকে থাকা এক কর্মী সেনার বক্তব্য, গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল না। সিগনাল খোলা থাকায় ট্রাকটি ডান দিকে টার্ন নেয়। পিছনে যে কলকাতার সিপি-র গাড়ি ছিল, তা জানতেন না তাঁরা। বিষয়টি ফোর্ট উইলিয়ামে সেনার ইস্টার্ন কমান্ডের অফিসে জানানো হয়েছে।

এদিকে, সোমবারই ধর্মতলায় গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির মঞ্চ খুলে দিয়েছিল সেনা। খবর পেয়ে সোজা গান্ধিমূর্তির সামনে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘটনার প্রতিবাদ করেন। তার পর মঙ্গলবার কলকাতা পুলিশের সেনার ট্রাক আটকানোর ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *