Migrant Employee Loss of life | মেয়ের বিয়ের দেনা আর মেটানো হল না, পঞ্জাবে রহস্যজনক মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের

Migrant Employee Loss of life | মেয়ের বিয়ের দেনা আর মেটানো হল না, পঞ্জাবে রহস্যজনক মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের

ব্লগ/BLOG
Spread the love


বহরমপুর: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক (Migrant Employee Loss of life)। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের পর এবার পঞ্জাবে রহস্যজনক মৃত্যু হল বছর চল্লিশের মহিদুল শেখের। মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর পৌঁছাতেই বহরমপুরের খলিলাবাদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার নেপথ্যে কোনও গভীর ষড়যন্ত্র বা হেনস্থা রয়েছে কি না, তা নিয়ে পরিবারের পক্ষ থেকে তদন্তের দাবি তোলা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মহিদুল শেখের পরিবারে আর্থিক অনটন দীর্ঘদিনের। সম্প্রতি স্ত্রীর চিকিৎসা এবং মেয়ের বিয়ে দিতে গিয়ে বাজারে বিপুল অংকের ঋণ হয়ে গিয়েছিল তাঁর। সেই দেনা মেটানোর জন্য এলাকায় কাজ না পেয়ে মাস কয়েক আগে পাঞ্জাবের একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে একটি ঘর ভাড়া নিয়ে একাই থাকতেন মহিদুল।

মঙ্গলবার মহিদুলের বাড়িতে একটি ফোন আসে, যেখানে জানানো হয় মহিদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে মহিদুলের এই অবস্থা হলো, তা নিয়ে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এখনও কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। তবে শ্রমিকের পরিবারের দাবি, সুস্থ-সবল মহিদুলের এমন অস্বাভাবিক মৃত্যু নিছক দুর্ঘটনা হতে পারে না।

মৃতের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে বলেন, “ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ইদানীং বাঙালি শ্রমিকদের গণপিটুনি বা হেনস্থার শিকার হতে হচ্ছে। আমার স্বামীকেও কি তেমন কোনও পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল? আমরা এই ঘটনার সঠিক তদন্ত চাই।”

মুর্শিদাবাদ জেলায় কর্মসংস্থানের অভাবে বারবার শ্রমিকদের ভিন রাজ্যে পাড়ি দেওয়া এবং সেখানে গিয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় জেলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *