MI VS LSG | সূর্যের ঝোড়ো ইনিংস, ব্যর্থ পন্থ, ৫৪ রানে লখনউকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত মুম্বইয়ের  

MI VS LSG | সূর্যের ঝোড়ো ইনিংস, ব্যর্থ পন্থ, ৫৪ রানে লখনউকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত মুম্বইয়ের  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জয়ের ধারা অব্যাহত রেখে রবিবার ৫৪ রানে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টসকে। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জয় হাসিল করল মুম্বই ইন্ডিয়ান্স। জসপ্রিত বুমারহের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না লখনউয়ের ব্যাটাররা। ২২ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে নিজেকে ফের সেরা প্রমাণ করলেন বিশ্বসেরা এই পেসার। এই জয়ের সঙ্গে সঙ্গে পঞ্জাব, বেঙ্গালুরু, দিল্লিকে টপকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছে গেল মুম্বই।

এদিন টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠান লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ। এদিন বড় রান করতে ব্যর্থ হন ‘হিটম্যান’। ময়াঙ্ক যাদবকে পরপর দু’বলে দু’টি ছক্কা মেরে শুরু করলেও ১২ রানেই ফিরতে হয় রোহিতকে। দুর্দান্ত অর্ধশতক হাঁকান মুম্বইয়ের ওপেনার রিকালটন। ৩২ বলে ৫৮ করে দিগ্বেশ রাঠির বলে সাজঘরে ফেরেন তিনি। এরপর ২৯ রান করে আউট হন উইল জ্যাকস। ২৮ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন সূর্যকুমার যাদব। তিলক বর্মা (৬), হার্দিক পাণ্ডিয়া (৫) এদিন ব্যর্থ হন। শেষ দিকে রানের গতি আরও কিছুটা বাড়িয়ে দেন নমন ধীর (২৫) এবং করবিন বোশ (২০)। শেষ পর্যন্ত ২১৫ রানে থমকে যায় মুম্বইয়ের ইনিংস। লখনউয়ের হয়ে ময়াঙ্ক যাদব এবং আবেশ খান ২ করে উইকেট পান। প্রিন্স যাদব, দিগ্বেশ রাঠি ও রবি বিষ্ণোইয়ের শিকার ১টি করে উইকেট।

২১৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় লখনউ। এইডেন মার্করাম (৯)-কে ফিরিয়ে দেন বুমরাহ। এরপর ভয়ানক হয়ে ওঠার আগেই আউট নিকোলাস পুরান (২৭)। এদিনও দুই অংকের ঘরে পৌঁছতে ব্যর্থ ২৭ কোটির ঋষভ পন্থ। মাত্র ৪ রানে উইল জ্যাকসের বলে আউট হন তিনি। ট্রেন্ট বোল্টের বলে ৩৪ রানে আউট হন মিচেল মার্শ। মার্শ আউট হতেই বোল্টের বলে প্যাভিলিয়নের পথ ধরেন আয়ুশ বাদোনি (৩৫)। এরপর ডেভিড মিলার ২৪ রানে ফিরতেই জয়ের আশা শেষ হয়ে যায় লখনউয়ের। ১৬১ রানে শেষ হয়ে যায় লখনউ সুপার জা্যেন্টসের ইনিংস। বুমরাহের ৪ উইকেট ছাড়া বোল্ট ৩টি ও জ্যাকস নেন ২টি উইকেট। বোশের শিকার একটি উইকেট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *