Mexican drug lord El Mencho killed in navy operation, Indian embassy points advisory

Mexican drug lord El Mencho killed in navy operation, Indian embassy points advisory

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সেনা অভিযানে মৃত্যু মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেসের। যাঁকে এল মেনচো নামে চেনে গোটা বিশ্ব। রবিবার মেক্সিকোর জালিস্কো প্রদেশে সেনার গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। মেক্সিকোর প্রতিরক্ষা দফতর এল মেনচোর মৃত্যুকে বিরাট সাফল্য বলে আখ্যা দিলেও, এই ঘটনায় ভয়ংকর হিংসা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। রাস্তা অবরোধের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়েছে অসংখ্য গাড়ি। গুরুতর এই পরিস্থিতিতে সেখানে থাকা ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়েছে দূতাবাসের তরফে।

আরও পড়ুন:

সেনা সূত্রে জানা গিয়েছে, গুয়াদালাজারা শহরের তাপালপা অঞ্চলে মেনচোকে ধরতে বিশেষ অভিযান চালায় সেনা। এই অভিযানে সেনার সঙ্গে দীর্ঘ গুলির লড়াই চলে মাদক কারবারিদের। সংঘর্ষের মাঝেই গুলিবিদ্ধ হন মেনচো। চিকিৎসার জন্য তাঁকে দ্রুত এয়ারলিফট করে মেক্সিকো সিটিতে আনা হলেও পথেই মৃত্যু হয় তাঁর। সেনার এই অভিযানে মাদক সম্রাটের পাশাপাশি মৃত্যু হয়েছে আরও ৪ জনের। উদ্ধার হয়েছে একাধিক অত্যাধুনিক অস্ত্র, রকেট লঞ্চার এবং সাঁজোয়া যান। তিন সেনাকর্মীও গুরুতর জখম হয়েছেন।

সেনার এই অভিযানে মাদক সম্রাটের পাশাপাশি মৃত্যু হয়েছে আরও ৪ জনের। উদ্ধার হয়েছে একাধিক অত্যাধুনিক অস্ত্র, রকেট লঞ্চার এবং সাঁজোয়া যান। তিন সেনাকর্মীও গুরুতর জখম হয়েছেন।

আন্তর্জাতিক মাদক চক্রের অন্যতম বড় কার্টেল ছিল মেনচোর দল। বিপুল পরিমাণ ফেন্টানিল-সহ অন্যান্য মাদক আমেরিকায় পাচারের অভিযোগ ছিল তাঁর সংগঠনের বিরুদ্ধে। আমেরিকার তরফে এই মাদক সম্রাটের মাথার দাম রাখা হয়েছিল ১৫ মিলিয়ন ডলার। মার্কিন গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে মেক্সিকো সেনা এই অভিযান চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন দূতাবাস। অন্যদিকে মেনচোর মৃত্যুতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে সে দেশের বহু অঞ্চলে। জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে। বহু শহরে জ্বালিয়ে দেওয়া হয়েছে অসংখ্য গাড়ি। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। রবিবারই পুয়ের্তো ভাল্লার্তাগামী ফ্লাইট স্থগিত করেছে এয়ার কানাডা।

আরও পড়ুন:

পরিস্থিতির গুরুত্ব বুঝে মেক্সিকোয় থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস। জালিস্কো স্টেট, তামাউলিপাস স্টেট, মিচোয়াকান স্টেট, গুয়েরেরো স্টেট এবং নুয়েভো লিওন স্টেটের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের দিকে নজর রাখার পাশাপাশি প্রয়োজনে ৯১১ নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছে ভারত। দূতাবাস জানিয়েছে, “ভিড় জায়গা এড়িয়ে চলুন। ফোন, টেক্সট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের লোকেশনের বিষয়ে পরিবার ও বন্ধুদের জানিয়ে রাখুন। কোনও সাহায্যের প্রয়োজন হলে +52-55-4847-7539 নম্বরে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।”

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *