উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুজোর দিনগুলোতে খাওয়াদাওয়ার সবচেয়ে বেশি অনিয়ম হয়। এতে খারাপ হয়ে পড়তে পারে শরীর। তাই পুজোয় সুস্থ থাকতে চাইলে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই খান মেথি ভেজানো জল (Methi Water)। এতে কী কী উপকার মিলবে, তা জেনে নিন।
১. মেথি ভেজানো জলে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। তাই এই পানীয় খেলে পুজোর সময়ে সংক্রমণে ভুগতে হবে না। সর্দি-কাশির সমস্যা এড়াতে পারবেন। পাশাপাশি শরীর হাইড্রেটেড থাকবে।
২. পুজোর সময়ে বদহজমের সমস্যা এড়াতে মেথি ভেজানো জল খেতে পারেন। এই পানীয় অ্যাসিডিটি, গ্যাস-অম্বলের সমস্যা দূর করতে সাহায্য করে। খালি পেটে এই পানীয় খেলে হজম স্বাস্থ্য উন্নত হবে।
৩. পুজোয় ত্বকে ব্রণ না চাইলে অবশ্যই খান মেথি ভেজানো জল।
৪. পুজোর দিনগুলোয় যাতে রক্তে শর্করার মাত্রা ওঠানামা না করে, সেদিকেও খেয়াল রাখতে হবে। ডায়াবিটিসের রোগীদের শরীরের প্রতি অনিয়ম করা চলে না। কিন্তু উৎসবের আমেজে একটু এদিকওদিক হয়েই যায়। তাই রোজ সকালে খালি পেটে মেথি ভেজানো জল খান। এই পানীয় ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
