Meteli | বাড়ির কুয়োতে পড়ে গেল চিতাবাঘ, চলছে উদ্ধারের চেষ্টা

Meteli | বাড়ির কুয়োতে পড়ে গেল চিতাবাঘ, চলছে উদ্ধারের চেষ্টা

শিক্ষা
Spread the love


মেটেলি: চা বাগানের শ্রমিক মহল্লায় এক শ্রমিকের বাড়িতে থাকা কুয়োর মধ্যে পড়ে গেল একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ। মাটিয়ালী ব্লকের ইনডং চা বাগানের টন্ডু লাইন এলাকার ঘটনা। ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। টন্ডু লাইন এলাকার শ্রমিক শুকনাথ গোয়ালার বাড়িতে থাকা কুয়োর মধ্যে ওই চিতা বাঘটি পড়ে যায়। শুক্রবার সকালে প্রথমে বাড়ির লোকজন কুয়োর মধ্যে ওই চিতা বাঘটিকে ছোটাছুটি করতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে এলাকায় পৌঁছোয় খুনিয়া স্কোয়াডের বনকর্মী সহ মেটেলি থানার পুলিশ। বর্তমানে বনদপ্তরের তরফে কুয়ো থেকে চিতাবাঘটিকে উদ্ধারর চেষ্টা চালানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *