Meeting Election 2026 | উত্তরে পদ্মশিবিরকে মুছে ফেলার হুঁশিয়ারি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের, ঘোষিত ৬ আসনের প্রার্থী তালিকা

Meeting Election 2026 | উত্তরে পদ্মশিবিরকে মুছে ফেলার হুঁশিয়ারি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের, ঘোষিত ৬ আসনের প্রার্থী তালিকা

শিক্ষা
Spread the love


গঙ্গারামপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Meeting Election 2026) সামনে রেখে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার ছয়টি আসনেই প্রার্থী ঘোষণা করল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (Kamtapur State Demand Council)। বৃহস্পতিবার গঙ্গারামপুরের চৌপথি এলাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের ব্লক প্রেসিডেন্ট রুবেল সরকার সহ অন্যান্য নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংগঠন সূত্রে জানা গিয়েছে, কুশমন্ডিতে নীরোদ চন্দ্র রায়, কুমারগঞ্জে রুবেল সরকার, বালুরঘাটে দীপঙ্কর বর্মন, তপনে বাবলু কাছুয়া, গঙ্গারামপুরে কৃষ্ণ সরকার এবং হরিরামপুর বিধানসভা কেন্দ্রে মিহির চন্দ্র রায়কে প্রার্থী করা হয়েছে।

প্রার্থী ঘোষণার পাশাপাশি এদিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন নেতৃত্ব। রুবেল সরকার জানান, কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একাধিক চুক্তি হয়েছে। সেই চুক্তি অবিলম্বে কার্যকর না করা হলে আগামী নির্বাচনে উত্তরবঙ্গ থেকে বিজেপিকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই ঘোষণার ফলে জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *