Meera Bhattacharya | হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য, কেমন আছেন তিনি?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ অসুস্থ হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য (Meera Bhattacharya)। পেটে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন মীরাদেবী। বাড়িতে চিকিৎসা চললেও অবস্থার সেভাবে উন্নতি না হওয়ায় শুক্রবার বেলা ১২টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে ভর্তির সিদ্ধান্ত নেন।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, তাঁর ফুসফুসে কিছুটা সংক্রমণ ছড়িয়েছে। তবে ভয়ের কিছু নেই বলেই তাঁরা আশ্বস্ত করেছেন। এমনিতেই মীরাদেবীর হৃদযন্ত্রে সমস্যা রয়েছে এবং তাঁর শরীরে পেসমেকার বসানো আছে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। মায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য ইতিমধ্যে খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি, শনিবার তাঁর কোলোনোস্কপি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মীরা ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তা ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকার। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং এই সিদ্ধান্তের কথা উল্লেখ করে নিজের সন্তোষ প্রকাশ করেছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *