কোচবিহার: মাথাভাঙ্গা (Mathabhanga) ১ ব্লকের কাউয়ারডারা বাজার এলাকায় সিপিআইএমের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ।
এই বিষয়ে, সিপিআইএম কোচবিহার জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মোকসেদুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের পদত্যাগ, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু দাবিতে এদিন কাউয়ারডারা বাজারে মিছিল করে সিপিআইএম। মিছিল শেষে দলীয় কার্যালয়ে বৈঠক করে বাড়ি ফিরে আসে সকলে।
অভিযোগ, এরপর রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সিপিআইএমের দলীয় কার্যালয়ে হামলা চালায় এবং পার্টি অফিস ভাঙচুর করে। যদিও বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য রাজীব সরকার এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বিজেপির কেউ এই ঘটনায় জড়িত নেই। ঘটনা প্রসঙ্গে সিপিআইএম নেতৃত্ব জানায়, আগামীকাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।
The submit Mathabhanga | মাথাভাঙ্গায় রাতের অন্ধকারে সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি appeared first on Uttarbanga Sambad.
