Mathabhanga | মাথাভাঙ্গায় ফিরছে সাঁতারের ঐতিহ্য! দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক সুইমিং পুল

Mathabhanga | মাথাভাঙ্গায় ফিরছে সাঁতারের ঐতিহ্য! দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক সুইমিং পুল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


মাথাভাঙ্গা: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মাথাভাঙ্গা (Mathabhanga) শহরে অত্যাধুনিক সুইমিং পুল নির্মাণের উদ্যোগ (Swimming Pool Undertaking) শুরু হয়েছে। একসময় মানসাই ও সুটুঙ্গা নদীবেষ্টিত এই শহর সাঁতার চর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেছিল। বিভিন্ন ক্লাবের উদ্যোগে নিয়মিত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও আধুনিক পরিকাঠামোর অভাবে সেই ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যায়। অতীতে একাধিকবার সুইমিং পুল নির্মাণের পরিকল্পনা হলেও তা বাস্তবায়িত হয়নি।

এবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে সেই স্বপ্ন নতুন করে বাস্তব রূপ পেতে চলেছে। মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) নির্দেশে জেলাশাসক জিতিন যাদব সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে শহরের ১১ নম্বর ওয়ার্ডে পূর্ত দপ্তরের অব্যবহৃত জমিকে সুইমিং পুল নির্মাণের জন্য উপযুক্ত বলে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে শহরের ক্রীড়া ও নাগরিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আরও একাধিক প্রকল্পের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সাঁতার কোচ প্রদীপ রজকের মতে, সুইমিং পুল নির্মিত হলে প্রতিভাবান সাঁতারুরা নিয়মিত অনুশীলনের সুযোগ পাবেন এবং নতুন প্রজন্মের মধ্যে সাঁতারের প্রতি আগ্রহ বাড়বে। নদীবেষ্টিত এলাকার বাসিন্দাদের জন্য সাঁতার শেখা নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরবাসীর আশা, বহু প্রতীক্ষিত এই প্রকল্প বাস্তবায়িত হলে মাথাভাঙ্গা আবারও উত্তরবঙ্গের সাঁতারচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *