Matelli | আইভিল মোড় সংলগ্ন এলাকায় আটকে একপাল হাতি! দেখতে ভিড় উৎসুক জনতার

Matelli | আইভিল মোড় সংলগ্ন এলাকায় আটকে একপাল হাতি! দেখতে ভিড় উৎসুক জনতার

শিক্ষা
Spread the love


মেটেলি: বৃহস্পতিবার সাতসকালে চালসা-মেটেলি রাজ্য সড়কের (Matelli) আইভিল মোড় সংলগ্ন আটকে পড়ল একপাল হাতি (Elephant herd)। আর সেই হাতিগুলিকে দেখতে ভিড় জমালেন পথচলতি জনগণ সহ পর্যটকরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া স্কোয়াডের বনকর্মী ও মেটেলি থানার পুলিশ। বর্তমানে হাতির পালটির উপর নজর রাখা হচ্ছে।

জানা গিয়েছে, এলাকায় শাবক সহ মোট ১৫ থেকে ২০টি হাতি রয়েছে। বর্তমানে হাতির পালটি আইভিল চা বাগান সংলগ্ন একটি ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছে। মনে করা হচ্ছে, রাতেই হাতির পালটি জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল। কিন্তু ভোরের আলো ফোটায় হাতিগুলি আর জঙ্গলে ফিরতে পারেনি। সন্ধ্যার পর হাতির পালটিকে জঙ্গলে ফেরানো হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।

মাঝেমধ্যেই ওই এলাকায় হাতির পাল আটকে পড়ার খবর সামনে আসে। চাপড়ামারি জঙ্গল থেকে মূর্তি নদী পেরিয়ে ইনডং চা বাগান হয়ে রাজ্য সড়ক ও আইভিল চা বাগান হয়ে হাতিগুলি সাকামের জঙ্গলের দিকে যায়। এই এলাকাটি হাতিদের করিডোর হিসেবেও পরিচিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *