Manjeet Kaur | চণ্ডীগড়ে অপহৃত হয়ে জীবন্ত দগ্ধ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনজিৎ কৌর! চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ চণ্ডীগড়ের সেক্টর ৩৪ এলাকা থেকে অপহৃত হওয়ার পর নির্মমভাবে জীবন্ত দগ্ধ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনজিৎ কৌর (Manjeet Kaur) পিজিআই (PGI) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৬ আগস্ট তাঁর মৃত্যু হলেও এই নৃশংস ঘটনা ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৩ জুলাই চণ্ডীগড় (Chandigarh) থেকে মনজিৎ কৌরকে অপহরণ করা হয়। এরপর তাঁকে মোরিন্দার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় এবং হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে দীর্ঘ লড়াইয়ের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃতার মা কান্তা দেবীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে চণ্ডীগড় পুলিশ রিঙ্কু, শুভি এবং পিন্ডা নামের তিন অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ ও খুনের মামলা রুজু করেছে। চণ্ডীগড়ের ডিএসপি গুরজিৎ কৌর জানিয়েছেন, অপরাধের নেপথ্যের পুরো ঘটনা এবং সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের নাগাল পেতে সিসিটিভি ফুটেজও গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *