Manipur boxer wins India’s first-ever Youth Olympics boxing gold

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


জাতি সংঘর্ষ, হিংসা আর বিক্ষোভ-সাম্প্রতিক অতীতে মণিপুর বলতেই মাথায় আসে এই নেতিবাচক বিষয়গুলি। কিন্তু সেই হিংসার অন্ধকার থেকে উঠে এসে সোনালি ইতিহাস লিখলেন লাইরেনলাকপাম আম্বেকর মিতেই। প্রথম বক্সার হিসাবে দেশকে সোনার পদক এনে দিলেন যুব অলিম্পিকের মঞ্চ থেকে। প্রায় ১৬ বছরের পদক খরা কাটালেন মণিপুরের যুবক।

ডাকার যুব অলিম্পিকের মঞ্চে পুরুষদের ৫০ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করছিলেন আম্বেকর। একের পর এক চ্যালেঞ্জ সামলে তিনি ফাইনালে ওঠেন। বৃহস্পতিবার ফাইনালে আম্বেকরের প্রতিপক্ষ ছিলেন আয়ারল্যান্ডের ক্রিস্টিয়ান জুবানি। কিন্তু প্রথম রাউন্ডেই বিরাট ধাক্কা খান মণিপুরি বক্সার। কিন্তু মেরি কমের মাটি থেকে উঠে আসা আম্বেকর জানেন কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। প্রথম রাউন্ডে ০-৫ হারের পরও মনোবল হারাননি।

আরও পড়ুন:

দ্বিতীয় রাউন্ডে আম্বেকরের দারুণ কামব্যাক। আইরিশ বক্সারকে ৩-২ ফলে পরাস্ত করেন তিনি। তৃতীয় রাউন্ডেও একই ফলাফল। পাঁচ বিচারকের মধ্যে তিনজনের ভোট পড়ে তাঁর পক্ষে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সোনা আসে ভারতের ঘরে। এর আগে যুব অলিম্পিকে বক্সিং থেকে একাধিক পদক পেয়েছে ভারত। ২০১০ সালে সিঙ্গাপুরে আয়োজিত যুব অলিম্পিকের ৫৪ কেজি বিভাগে রুপো জিতেছিলেন ভারতের শিব থাপা। সেবারই ৬০ কেজি বিভাগে বিকাশ কৃষ্ণন জেতেন ব্রোঞ্জ। কিন্তু সোনা অধরাই ছিল। অবশেষে যুব অলিম্পিকে বক্সিং থেকে সোনা এল ভারতের ঘরে।

সিনিয়র অলিম্পিকেও অবশ্য সোনা এখনও অধরা ভারতের। বক্সিং থেকে প্রথম অলিম্পিক পদক এসেছিল বিজেন্দর সিংয়ের হাত ধরে, ২০০৮ সালে। তারপর মণিপুরের কন্যা মেরি কম ব্রোঞ্জ এনে দিয়েছিলেন গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চ থেকে। ২০১২ সালে মেরির পর দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসাবে অলিম্পিক থেকে পদক জেতেন লভলিনা বরগোহাঁই। ২০২০ সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন তিনি। যুব অলিম্পিকের মতো সিনিয়র অলিম্পিকেও সোনার খরা কাটাতে পারবেন মণিপুরের আম্বেকর?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *