Mamata Banerjee instructs BLAs of man marking

Mamata Banerjee instructs BLAs of man marking

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


শুনানির আর বাকি মাত্র ৩ দিন। এই কয়দিন প্রচণ্ড গুরুত্বপূর্ণ! কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। নো ম্যাপিং ভোটারদের উপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়ে বিএলএ-২দের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোনও রাস্তা, কোনও গলি যাতে বাদ না যায় সেই দিকে নজর দিতে বলেছেন খোদ মমতা।

মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাউন্সিলরদের পাশাপাশি বিএলও ২দের মিটিং হয়। সেখানে মুখ্যমন্ত্রী বিএলও-২দের সাফ জানিয়েছেন, যাঁদরে ম্যাপিং হয়নি তাঁদের বিষয়টি ভালো করে দেখতে হবে। এলাকায় কারও যদি শুনানি না হয়ে থাকে, তাঁদের শুনানি করাতে হবে। নতুন ভোটারদের নাম যেন বাদ না যায় সেই দিকে নজর দিতে বলেছেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যের প্রতিটি বুথের প্রতিটি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন:

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি প্রক্রিয়া চলছে। ১৪ তারিখ সেই শুনানি প্রক্রিয়া শেষ হবে। তার আগে বিএলএ ২দের বাড়ি বাড়ি ঘুরতে বলেছেন মমতা। এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের অভিযোগ, বেছে বেছে মহিলাদের টার্গেট করা হচ্ছে! মাইক্রো অবজারভাররা ইআরওদের উপর নজরদারি করছেন। বিজেপির ইশারায় বৈধ ভোটার বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে একাধিক অভিযোগ তোলা হয়েছে। এনিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। সওয়াল করেছেন খোদ মমতা। এবার এসআইআর শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার আগে আরও একবার বিএলও ২দের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রতিটি ভোটারের বাড়ি যাওয়ার নির্দেশ দিলেন মমতা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *