Mamata Banerjee Calls Sonam Wangchuk | সোনম ওয়াংচুকের অনশন নিয়ে উদ্বেগ, কালীঘাট থেকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee Calls Sonam Wangchuk | সোনম ওয়াংচুকের অনশন নিয়ে উদ্বেগ, কালীঘাট থেকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ দিল্লির যন্তর মন্তরে অনশনরত সমাজসৈনিক সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Calls Sonam Wangchuk)। মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। জানা গিয়েছে, সোনমকে ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী।

অভিজিৎ দীপক সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সোনম ওয়াংচুকের সঙ্গে ফোনে কথা বলে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। একইসঙ্গে নিট (NEET) বিতর্কে পড়ুয়াদের ন্যায়বিচারের দাবিতে সিজেপি যে আন্দোলন করছে, তার প্রতিও মমতা সংহতি ও সমর্থন জানিয়েছেন। অভিজিৎ তার পোস্টে লিখেছেন, “আমাদের আন্দোলনের প্রতি মমতাদির সংহতি এবং সমর্থনের জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।” উল্লেখ্য, এর আগেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোনমের কাছে অনশন প্রত্যাহার করার আর্জি জানিয়েছিলেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ‘ককরোচ’ দল। কেন্দ্রের কাছ থেকে সদর্থক উত্তর না মেলায় গত ২৮ জুন থেকে লাদাখের সমাজসৈনিক সোনম ওয়াংচুক অনশনে বসেন। মঙ্গলবার তার অনশনের ১৭তম দিন ছিল।

সোনমের এই লড়াইকে সমর্থন জানাতে একের পর এক বিরোধী দল ও বিশিষ্ট ব্যক্তিরা এগিয়ে আসছেন। স্থির হয়েছে, সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন ‘ইন্ডিয়া’ মঞ্চের প্রতিনিধিদল সোনমের সঙ্গে দেখা করে তাকে অনশন ভঙ্গ করার অনুরোধ জানাবে। সোমবার অনশনমঞ্চে উপস্থিত হয়েছিলেন সাহিত্যিক অরুন্ধতী রায়, অভিনেতা নসীরুদ্দীন শাহ, রত্না পাঠক শাহ এবং অর্থনীতিবিদ জয়তী ঘোষ। তাঁরাও সোনমসহ অন্যান্য অনশনকারীদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফোন এবং বিরোধী দলগুলির সক্রিয়তা সোনমের আন্দোলনকে জাতীয় স্তরে নতুন মাত্রা দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *