Malbazar | রইল পড়ে নৌসেনার নিয়োগপত্র, যোগদানের আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিভে গেল তরতাজা প্রাণ

Malbazar | রইল পড়ে নৌসেনার নিয়োগপত্র, যোগদানের আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিভে গেল তরতাজা প্রাণ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মালবাজার: হাতে ছিল ভারতীয় নৌসেনার নিয়োগপত্র (Indian Navy)। কয়েকদিন পরেই দেশসেবার ব্রত নিয়ে বেরিয়ে পড়ার কথা ছিল ২৩ বছরের তরুণ পারিজাত প্রসূন দে-র। কিন্তু এক নিমেষে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল ঘাতক গাড়ির চাকায়। শনিবার মালবাজার (Malbazar) থানার অন্তর্গত ডামডিম সংলগ্ন ধারি ঝোড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই তরুণ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ওদলাবাড়ি থেকে বাইকে করে ডামডিম মোড়ে নিজের বাড়ির দিকে ফিরছিলেন পারিজাত। ধারি ঝোড়া কালভার্টের উপর উলটোদিক থেকে একটি চারচাকা ছোট গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাঁর বাইকে। সংঘর্ষের তীব্রতায় বাইকটি কার্যত দুমড়েমুচড়ে যায়।

এরপরই রক্তাক্ত অবস্থায় পারিজাতকে উদ্ধার করে তড়িঘড়ি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় মালবাজার থানার পুলিশ। ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করতে পারলেও, দুর্ঘটনার পরেই চালক ও গাড়িতে থাকা এক যাত্রী এলাকা ছেড়ে চম্পট দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *