অভিষেক ঘোষ, মালবাজার: উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু (MP Khagen Murmu) ও বিধায়ক শংকর ঘোষের (MLA Shankar Ghosh) ওপর হামলার ঘটনায় ডিজি ও জলপাইগুড়ি এসপি’র কাছে রিপোর্ট চাইল দিল্লিতে (Delhi)। নোটিশ জারি করে পুলিশের দুই কর্তার কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় তপশিলি উপজাতি কমিশন। বিগত ৬ অক্টোবর এই নোটিশ জারি হয় এবং পরবর্তী ৩ দিনের মধ্যে লিখিতভাবে ঘটনার তথ্য, তদন্তের গতি সহ সমস্ত তথ্য জমা করার নির্দেশ দিয়েছে জাতীয় এসটি কমিশন।
জানা গিয়েছে, এসটি কমিশনের তরফে একটি পৃথক তদন্ত শুরু করা হবে এই ঘটনায়। সেই তদন্তে জলপাইগুড়ির এসপি’র (SP) পূর্ণ সহযোগিতা চেয়েছে কমিশন। যদিও জেলা পুলিশ সুপার অথবা রাজ্য পুলিশের মহানির্দেশক লিখিত রিপোর্ট পাঠালেন কিনা সেটা এখনো স্পষ্ট নয়।
