Mal Bazar Police Station | অডিও ক্লিপ ভাইরাল হতেই ‘তোলাবাজি’ বিতর্কে মালবাজার থানা

Mal Bazar Police Station | অডিও ক্লিপ ভাইরাল হতেই ‘তোলাবাজি’ বিতর্কে মালবাজার থানা

শিক্ষা
Spread the love


মালবাজার: অডিও ক্লিপ ভাইরাল হতেই ঘুষ বিতর্কে মালবাজার থানা (Mal Bazar Police Station)। অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। তথ্য অনুযায়ী, মাল থানার কোনও এক পুলিশকর্মী ডাম্পার মালিকের সঙ্গে ফোনে কথোপকথনে সরাসরি ঘুষ দাবি করেন। অডিও ক্লিপে ডাম্পারটিকে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে সেই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়। এরপরই নড়েচড়ে বসেছে মাল থানা।

সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনাটি রবিবার নেওড়া মোড় এলাকার। সেই অঞ্চলের মধ্য দিয়ে ডাম্পারের মাল নিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়ি আটকে ডাম্পার মালিককে ফোন করে এবং মান্থলি টাকা দেওয়ার কথা জানায়। টাকা দিতে অস্বীকার করলে গাড়ি আটকে রাখার ধমকি দেওয়া হয়। এই নিয়ে দীর্ঘক্ষণ কথোপকথন চলে মালিক এবং নাম না জানা অভিযুক্ত পুলিশকর্মীর। এসডিপিও দেশমুখ রোশান প্রদীপ জানান, অডিওটির সত্যতা যাচাই করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *