India Bangladesh Relation | তারেকের হাতে মোদির চিঠি তুলে দিলেন জয়শংকর! রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা

India Bangladesh Relation | তারেকের হাতে মোদির চিঠি তুলে দিলেন জয়শংকর! রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে (India Bangladesh Relation) প্রয়াত খালেদা জিয়ার অবদানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার খালেদা জিয়ার (Begum Khaleda Jia) শেষকৃত্যে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jayshankar)। ৫ অগাস্টের রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম ভারতের কোনও শীর্ষ মন্ত্রী বাংলাদেশ সফরে গেলেন। খালেদাপুত্র তথা বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানের হাতে মোদির শোকবার্তা সম্বলিত চিঠি তুলে দেন জয়শংকর।  সেই চিঠিতেই খালেদাকে ‘বিরল সংকল্পের নেত্রী’ বলে সম্মোধন করেছেন মোদি। মোদি চিঠিতে লিখেছেন, খালেদা জিয়া ছিলেন এমন এক নেত্রী যার মধ্যে ছিল অদম্য জেদ ও সংকল্প। দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশের ২ দফায় প্রধানমন্ত্রী হিসেবে খালেদার ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।

সোমবার দীর্ঘ রোগভোগের পর ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার কয়েক দিন আগেই ঢাকায় ফেরেন তারেক। ঢাকায় তাঁকে রাজকীয় সংবর্ধনাও দেওয়া হয়। মায়ের সঙ্গে দেখাও করেন তারেক। কিন্তু তারপরই মৃত্যু হয় খালেদার। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন চলছে তার মধ্যেই খালেদার শেষকৃত্যে জয়শংকরের উপস্থিতি ভারতের তরফে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।  শেখ হাসিনার পতনের পর এই প্রথম ভারত বাংলাদেশের মূলধারার কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। জয়শংকরের সফর ও তারেককে মোদির শোকবার্তা পাঠানো সেই জল্পনাকেই আরও জোরদার করল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *