Mahesh Babu | ৫১ বছরে পদার্পণ মহেশ বাবুর, এস এস রাজামৌলির ‘বারাণসী’র সেট থেকে বিশেষ ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আজ ৫১ বছরে পা দিলেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু (Mahesh Babu)। অভিনেতার এই বিশেষ দিনে তাঁকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানালেন তাঁর বহু প্রতীক্ষিত ছবির সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এস এস রাজামৌলির পরিচালনায় তৈরি হতে চলা মেগা প্রজেক্ট ‘বারাণসী’-র সেট থেকে একটি অদেখা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে মহেশ বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

ভাইরাল হওয়া ওই ক্যান্ডিড ছবিতে মহেশ বাবুর ঠিক পাশেই বসে থাকতে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra)। জানা গেছে, ছবিটি এস এস রাজামৌলির এই নতুন ছবির শুটিং চলাকালীন আফ্রিকার কোনো লোকেশনে তোলা হয়েছিল।

মহেশ বাবুকে ভালোবেসে ‘বব’ ডেকে ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লিখেছেন, “শুভ জন্মদিন বব। #বারাণসী-র সাথে এই চূড়ান্ত অ্যাডভেঞ্চারের যাত্রার জন্য রইল অনেক শুভেচ্ছা! @urstrulyMahesh।” এস এস রাজামৌলির (SS Rajamouli) পরিচালনায় এই প্রথম কোনো প্যান-ওয়ার্ল্ড চলচ্চিত্রে একসঙ্গে কাজ করছেন মহেশ বাবু এবং প্রিয়াঙ্কা চোপড়া। স্বভাবতই তাঁদের এই অনস্ক্রিন জুটি নিয়ে সিনেমাপ্রেমী ও ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। জন্মদিনে প্রিয়াঙ্কার এই বিশেষ পোস্ট মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *