Falakata | সম্পত্তির লোভে বাবার মাথা থেঁতলে খুন! কেরল ফেরত ছেলের পৈশাচিক কান্ডে শিউরে উঠল ফালাকাটা

ব্লগ/BLOG
Spread the love


ফালাকাটা: ছেলের হাতে খুন হতে হল বাবাকে (Father)! সোমবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ফালাকাটা (Falakata) ২ গ্রাম পঞ্চায়েতের আসাম মোড় এলাকায়। জানা গেছে, মৃতের নাম সঞ্জয় দাস(৫৫)। তার ছেলে (Son) প্রসেনজিৎ দাস কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। রবিবারই বাড়িতে ফিরে এসেছিল সে।

স্থানীয়দের অভিযোগ, এই পরিবারে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝগড়া বিবাদ চলছিল। মৃতের মেয়ে মাম্পি দাসের বিয়ে হয়েছে জলপাইগুড়িতে। সঞ্জয় দাসের ৬-৭ বিঘা চাষের জমি রয়েছে। এছাড়া আসাম মোড় বাসস্ট্যান্ডে দুটি দোকানের জায়গা রয়েছে। তিনি চাইতেন মেয়েকেও সম্পত্তির ভাগ দেবেন। কিন্তু ছেলের দাবি, তাকেই সব সম্পত্তি দিতে হবে। সোমবার এই সম্পত্তি নিয়েই বাবা ও ছেলের মধ্যে তুমুল ঝগড়া চলে। এরকম ঝগড়া আগেও এই বাড়িতে অনেকবার হয়েছে। তাই প্রতিবেশীরাও সেভাবে কেউ এগিয়ে আসেননি।

স্থানীয়দের দাবি, এই বিবাদে মৃতের স্ত্রী ঊষারানি দাস ছেলের পক্ষেই ছিলেন। এদিন বাড়িতে বাবা,মা ও ছেলে এই তিনজনই ছিলেন। অভিযোগ,শাল কাঠের বাটাম ও কাঠের পিড়ি দিয়ে বাবার মাথায় লাগাতার আঘাত করে ছেলে। রক্তাক্ত অবস্থায় বাবার দেহ পড়ে থাকে ঘরের সিড়িতে। ঘটনার পরেই ছেলে ও তার মা বাড়ি ছাড়া। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় ফালাকাটা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষনা করেন। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। মা ও ছেলের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *