উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দশমী আর সিঁদুর খেলা একে অপরের পরিপূরক। সিঁদুর খেলার সময় কারোরই মনে থাকে না যে কোন সিঁদুরে কি রাসায়নিক রয়েছে। এত ভাবার দরকার নেই। প্রাণ ভরে আনন্দ করুন আর বাড়ি ফিরে ত্বকের কোনও সমস্যা দেখা দিলে এই টিপস(Magnificence suggestions) গুলো মাথায় রাখুন।
সবার বাড়িতে নিশ্চয়ই চাল ভেজানো হয় ভাত রান্না করার জন্য। ভাল সতেজ স্কিন পেতে এবং ব্যবহার করুন চাল ভেজানো জল। একটা স্প্রে বোতলে চাল ভেজানো জল ভরে রেখে দিন। রোজ ভাল করে মুখ পরিষ্কার করে ওই চাল ভেজানো জল স্প্রে করুন মুখে। প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করবে এই চাল ভেজানো জল। এই চাল ভেজানো জল মুখে লাগানোর আগে অবশ্যই ক্লিনজার দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিতে হবে। সিঁদুর খেলার সময় চুলেও যদি সিঁদুর লেগে গিয়ে থাকে তাহলে বাড়ি এসে আগে ভাল করে শ্যাম্পু করে নিন তারপর ওই চাল ভেজানো জল চুলের গোড়ায় লাগিয়ে ম্যাসাজ করে নিন। তারপর ঠাণ্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার পর কন্ডিশনারের কাজ করবে এই চাল ধোয়া জল। ত্বকের মৃত কোষ পরিষ্কার করতেও কাজে লাগে এই চাল ভেজানো জল। এমনকি চাল ভেজানো জল দিয়ে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন স্ক্রাবও। যাঁদের মুখে ব্রন বেরিয়ে গেছে সিঁদুর খেলার পর তাঁরাও কিন্তু ব্যবহার করতে পারেন এই চাল ভেজানো জল। আপনার ত্বককে ঠাণ্ডা রাখার সঙ্গে সঙ্গে ত্বকের তারুণ্য ফিরিয়ে আনতেও সাহায্য করবে এই ঘরোয়া পদ্ধতি(Magnificence suggestions)।
