উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাইরে বেরোলেই চড়া রোদ, আর এই রোদে বেরিয়ে ত্বকের দফারফা শেষ। গায়ে হাতে যেখানেই রোদ লাগছে র্যাশ, ফুসকুড়ি বেরিয়ে পড়ছে। যাদের আবার অ্যালার্জির সমস্যা আছে তাহলে তো কথাই নেই। রোদে বেরিয়ে ত্বকে কালচে দাগ হয়ে যায়। আর সূর্যের অতিবেগুনী রশ্মির কারণে ত্বকের মেলানিন রঞ্জকের তারতম্য ঘটে। এদিকে সবার ত্বক সমান হয় না। এই সমস্যা থেকে বাঁচতে ঘরোয়া কিছু উপকরণ(Magnificence ideas) ব্যবহার করতে পারেন
দাগছোপ তোলার ঘরোয়া উপায়
১। শশা ও লেবু দু’টিই ত্বক ব্লিচ করার জন্য ভাল। ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে। এক টেবিল চামচ শশার রস, এক টেবিল চামচ লেবুর রস, ও এক টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি তুলো দিয়ে সারা মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। যখনই রোদে বেরোবেন বাড়ি ফিরে এই প্যাকটি(Magnificence ideas) মাখতে পারেন।
২। পেঁপে ত্বকের পোড়া ভাব তোলার জন্য খুবই উপকারী। অন্য দিকে মধু ত্বক কোমল ও মসৃণ করতে সাহায্য করে। আধ কাপ পাকা পেঁপে চটকে নিয়ে এক টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
৩। অ্যালোভেরা ত্বকের জন্য ভালো। রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরার জেল দাগছোপের উপর লাগিয়ে রাখতে হবে কিছুক্ষণ। মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলতে হবে ঈষদুষ্ণ জলে।
৪। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে মুখে মাখলেও দাগছোপ কমতে পারে। পিগমেন্টেশনের সমস্যার সমাধান করতে হলুদই সবচেয়ে বেশি কার্যকরী হতে পারে।
