Magnificence ideas | ফেলে দেওয়া কলার খোসায় কমবে বলিরেখা! সত্যি নাকি নিছকই ট্রেন্ড জেনে নিন

Magnificence ideas | ফেলে দেওয়া কলার খোসায় কমবে বলিরেখা! সত্যি নাকি নিছকই ট্রেন্ড জেনে নিন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্লিনজার,সিরাম বা ফেস মাস্ক নয়, ত্বকের পরিচর্যায় নতুন জাদু দেখাচ্ছে ফেলে দেওয়া কলার খোসা। এর ভেতরের অংশ মুখে লাগিয়ে প্রাকৃতিক ফেস মাস্ক(Face masks) বা দাগ দূর করার উপায় হিসেবে ব্যবহার করা যেতে পারে। কেউ কেউ বলছেন, এটি রোদে পোড়া ত্বক ঠিক করতে ও বলিরেখা কমাতেও সাহায্য করে।

কিভাবে ব্যবহার করবেন?

কলার খোসায় রয়েছে ভিটামিন সি, বি৬ এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের কোষকে ক্ষয় থেকে রক্ষা করে। এটি বলিরেখা কমিয়ে চামড়ায় প্রাকৃতিক টান এনে দেয়। বয়সের ছাপ, দাগছোপ ও নিস্তেজভাব দূর করে ত্বককে করে তোলে ঝলমলে(Magnificence ideas)।

কলার খোসা ও ডিমের কুসুম একসঙ্গে ব্লেন্ড করে ফেসপ্যাক বানান। মুখে লাগিয়ে ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ত্বক হবে মসৃণ ও টানটান।

ডার্ক সার্কেল ও পাফিনেস কমাতে কলার খোসা অত্যন্ত কার্যকর। এর ভেতরের পুষ্টিগুণ রক্তসঞ্চালন বাড়ায়। চোখের নীচে কলার খোসার ভিতরের দিকটি হালকা করে ঘষে নিন, অথবা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে লাগাতে পারেন।

কলার খোসায় থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল ও প্রদাহনাশক উপাদান ত্বকের প্রদাহ ও সংক্রমণ রোধ করে। এটি ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণে রাখে এবং ব্রণ বা ব্রেকআউটের প্রবণতা কমায়। কলার খোসা সরাসরি ব্রণর উপর ঘষুন, অথবা সামান্য লেবুর রসের সঙ্গে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে শীতের মরসুমেও ত্বক থাকবে পরিষ্কার(Magnificence ideas)।

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *