Magnificence ideas | পুজোর আর মাত্র দু’দিন, গরমে মুখের অবস্থা বেহাল? সাহায্য করবে এই কুলিং ফেস মাস্কগুলি

Magnificence ideas | পুজোর আর মাত্র দু’দিন, গরমে মুখের অবস্থা বেহাল? সাহায্য করবে এই কুলিং ফেস মাস্কগুলি

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুজোর মাত্র দু’দিন। আর গরমে মুখের খুব খারাপ অবস্থা। শীতে যেমন ত্বকের যত্নের প্রয়োজন হয়, তেমনই গরমেও ত্বকের খেয়াল রাখা প্রয়োজন। গরমকালে মূল সমস্যা হল সান-ট্যান বা লালচে ভাব। এই সমস্যা দেখা যায় মূলত অতিরিক্ত তাপের ফলে। এই সব সমস্যার সমাধান হতে পারে সহজেই। গরমকালে ত্বক ভাল রাখতে কুলিং ফেস মাস্ক(Magnificence ideas) ব্যবহার করুন। এমন কিছু উপকরণ দিয়ে ফেস মাস্ক বানিয়ে ফেলুন যা হাতের সামনেই রয়েছে।

শশা এবং অ্যলোভেরা জেল

শশা ছোট টুকরো করে কেটে নিয়ে বের করে নিন শশার রস। এর সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরা জেল। এবার যে মিশ্রণ তৈরি হবে তা ত্বকে মেখে ফেলুন। বিশেষ করে রোদ থেকে ফিরে এই মিশ্রণ লাগাতে পারেন ত্বকে। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

দই এবং পুদিনা পাতা

পুদিনা পাতা ভাল করে বেটে নিয়ে তা টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি লাগিয়ে নিন মুখে। কিছুক্ষণ রেখে ভাল করে ধুয়ে টোনার লাগিয়ে নিন। এতে ত্বকের জেল্লা ফিরবে। ত্বক নরম তুলতুলে থাকবে।

গোলাপ জল এবং চন্দনের গুঁড়ো

ত্বক ভাল রাখতে গোলাপ জল খুবই কার্যকরী। দুই উপাদানই ত্বক মোলায়েম এবং আর্দ্র রাখে। চন্দন বেটে নিয়ে বা চন্দনের গুঁড়ো একটি পাত্রে নিয়ে তাতে কিছুটা গোলাপ জল দিয়ে মিশিয়ে নিতে হবে। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ভাল করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। ত্বকে কোনওরকম ব়্যাশ থাকলে তা সেরে যাবে।

গ্রিন টি ও মধু

গ্রিন টি অনেকেই বাড়িতে খান ফলে বাড়িতে থাকে। গ্রিন টি অল্প, তাতে মধু দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এই মাস্ক(Magnificence ideas) মুখে লাগিয়ে নিতে হবে। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *