Madhya Pradesh | মধ্যপ্রদেশে গাড়ি থেকে উদ্ধার যুবক-তরুণীর দেহ, প্রেমঘটিত সম্পর্কের পরিণতি কি খুন-আত্মহত্যা?

Madhya Pradesh | মধ্যপ্রদেশে গাড়ি থেকে উদ্ধার যুবক-তরুণীর দেহ, প্রেমঘটিত সম্পর্কের পরিণতি কি খুন-আত্মহত্যা?

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) অশোকনগরে একটি ফাঁকা জায়গায় লালরঙা গাড়ি থেকে উদ্ধার হওয়া যুবক ও তরুণীর দেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Dying Thriller)। মৃতের নাম ঋত্বিক সোনি এবং মুস্কান। চালকের আসনে থাকা ঋত্বিকের মাথায় গুলির ক্ষত এবং মুখের একাংশ পোড়া ছিল। পিছনের আসনে উদ্ধার হয় তরুণী মুস্কানের দেহ, যার গলার নলি কাটা ছিল।

গাড়ির ভিতর থেকে একটি পিস্তল, রক্তমাখা কুড়ুল ও একটি করাত উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে ৫০ ফুট দূরে তিনটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, ঋত্বিক ও মুস্কান ইনদওরের একটি সংস্থায় সহকর্মী ছিলেন। মুস্কানের পরিবারের দাবি, বুধবার বিকেলে জিমে যাওয়ার নাম করে বেরিয়ে তিনি আর ফেরেননি, যার জেরে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। অন্যদিকে, ১৫ দিন আগে ইনদওর থেকে বাড়ি ফিরেছিলেন ঋত্বিক।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মুস্কানকে খুন করার পরই ঋত্বিক আত্মঘাতী হয়েছেন। তবে ঘটনাস্থল থেকে দূরে ফোনগুলির অবস্থান নিয়ে তদন্তকারীদের মনে সন্দেহের উদ্রেক হয়েছে। পুলিশ (Police) বিষয়টি খতিয়ে দেখছে এবং দুই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রেমঘটিত সম্পর্কের কারণেই কি এই চরম পরিণতি, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া ও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *