Lucknow Man Electrocutes Ingesting Companion To Steal Rupees 2,250

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মাত্র ২,২৫০ টাকা ছিল বন্ধুর পকেটে। সেই টাকা হাতিয়ে নিতে তাঁকে মদ খাইয়ে বেহুঁশ অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট করে খুন করলেন এক ব্যক্তি। পুলিশকে ফাঁকি দিতে পাড়ার অন্যের বাড়ির সামনে দেহ ফেলে পালিয়ে যান অভিযুক্ত। যদিও শেষ পর্যন্ত ধরা পড়লেন তিনি।

ভয়ংকর হত্যাকাণ্ড উত্তরপ্রদেশের লখনউয়ের। অভিযুক্তের নাম বিরজু। ষড়যন্ত্র করে বন্ধু শচীনকে প্রচুর পরিমাণ মদ খাওয়ান তিনি। একটা সময় অ্যালকোহলের অতিরিক্ত মাত্রায় ঘুমিয়ে পড়েছিলেন তিনি। এরপর তাঁর পকেট থেকে ২,২৫০ টাকা হাতিয়ে নেন বিরজু। এরপর ঘুমন্ত অবস্থায় বন্ধুকে বিদ্যুৎস্পৃষ্ট করে খুন করেন বীরজু, অভিযোগ এমনটাই।

আরও পড়ুন:

পুলিশ জানিয়েছে, শচীন ও বীরজু প্রায়ই একসঙ্গে মদ খেতেন। ২৮ সেপ্টেম্বর শচীন বিরজুকে জানায় যে তাঁর কিছু টাকার প্রয়োজন। যদিও বিরজু জানিয়ে দেয় তাঁর কাছে কোনও টাকা নেই। এরপর শচীন তাঁর মোটরসাইকেলটি একজনের কাছে বন্ধক রেখে টাকার ব্যবস্থা করেন। কাজ মিটিয়ে বাকি টাকায় নিজের বাড়িতে মদের আসর বসান শচীন। ডেকে নেন বন্ধু বিরজুকেও। যদিও সেই বন্ধুকেই হত্যার অভিযোগ।

আরও পড়ুন:

তদন্তকারীরা প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাই ভেবেছিলেন। পরে সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে খুনের বিষয়টি স্পষ্ট হয়। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত বিরজুকে। পুলিশি জেরায় অভিযোগ স্বীকার করেছেন তিনি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *