উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাসেইর শুরুতে কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Value Reduce) দাম। ১ ডিসেম্বর থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১০ টাকা করে কমল। তবে ডোমেস্টিক সিলিন্ডারের (Home LPG Cylinder) দাম অপরিবর্তিত রয়েছে।
ইন্ডিয়ান অয়েল (Indian Oil)-এর ওয়েবসাইট অনুযায়ী, এদিন থেকে দিল্লি (Delhi)-তে ১৯ কেজির সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৫৮০.৫০ (আগে ছিল ১৫৯০.৫০)। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম (Kolkata) হয়েছে ১৬৮৪ টাকা। মুম্বই (Mumbai)-য়ে নতুন দাম হয়েছে ১৫৩১.৫০ টাকা। চেন্নাই (Chennai)-য়ে ১৯ কেজির সিলিন্ডারের দাম কমে নতুন দাম হয়েছে ১৭৩৯.৫০ টাকা।
গত মাসেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫ টাকা কমানো হয়েছিল। এবার একেবারে ১০ টাকা কমে যাওয়ায় খুশি ব্যবসায়ীরা। দাম হ্রাসের ফলে হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান-সব ক্ষেত্রেই কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে।
নভেম্বরেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫ টাকা কমানো হয়েছিল, যদিও সেই সময় এটিএফ–এর দাম বেড়েছিল প্রায় ১%। জেট ফুয়েল (Jet Gasoline)-এর দাম বেড়ে হয়েছিল, ৯৪,৫৪৩.০২ প্রতি কিলোলিটারে, যা আগের তুলনায় ৭৭৭ টাকা বেশি।
