উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাসের প্রথমদিনই সুখবর! কমল ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম (LPG costs minimize)। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হবে।
সূত্রের খবর, নভেম্বর মাসের ১ তারিখে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে ৪ থেকে সাড়ে ৬ টাকা কমেছে। দিল্লি (Delhi) এবং মুম্বই (Mumbai)-তে বাণিজ্যিক গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ৫ টাকা কমেছে। বর্তমানে দিল্লি ও মুম্বইতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১,৫৯০ টাকা ৫০ পয়সা এবং ১,৫৪২ টাকা। কলকাতায় (Kolkata) বাণিজ্যিক সিলিন্ডারের দাম সবথেকে কমেছে। সিলিন্ডার পিছু সাড়ে ৬ টাকা কমেছে এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতায় এখন ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১,৬৯৪ টাকা। চেন্নাই (Chennai)-তে সাড়ে ৪ টাকা দাম কমে নতুন দাম হয়েছে ১,৭৫০ টাকা। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।
প্রসঙ্গত, প্রতি মাসের শুরুতে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের তুল্যমূল্য বিচার করে এবং পর্যালোচনা করে দেশে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
