London | প্রকাশ্য রাস্তায় ছুরির কোপ! লন্ডনে মর্মান্তিক পরিণতি ভারতীয় বংশোদ্ভূত তরুণের

London | প্রকাশ্য রাস্তায় ছুরির কোপ! লন্ডনে মর্মান্তিক পরিণতি ভারতীয় বংশোদ্ভূত তরুণের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত তরুণের মর্মান্তিক পরিণতি (Indian-Origin Man)। লন্ডনে (London) ছুরিকাঘাতে খুন (Stabbed to loss of life) হলেন ২৬ বছর বয়সি ওই তরুণ। নিহতের নাম গুরভেজ সিং। ঘটনার তদন্তে নেমেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ সাউথহালের নর্থ রোড ও ডরমার্স ওয়েল লেন সংলগ্ন একটি দোকানের বাইরে গুরভেজ সিংয়ের ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ৩০ বছর বয়সি আরও এক ব্যক্তি জখম হয়েছিলেন, তবে চিকিৎসার পর তিনি বর্তমানে বিপদমুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু জিজ্ঞাসাবাদের পর ছয়জনকে ছেড়ে দেওয়া হয় এবং সপ্তমজনকে জামিনে মুক্তি দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অ্যালিসন ফক্সওয়েল বলেন, ‘এই মর্মান্তিক ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। ওই সময় এলাকায় থাকা প্রত্যক্ষদর্শী বা সিসিটিভি ফুটেজ আছে এমন কাউকে এগিয়ে আসার আবেদন জানানো হচ্ছে।’ নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ব্রিটেনে অভিবাসন এবং জননিরাপত্তা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে এক ছুরি হামলার ঘটনায় দাঙ্গার সৃষ্টি হয়, যার ফলে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুরভেজ সিংয়ের এই মৃত্যুকে কেন্দ্র করে ব্রিটেনে বসবাসরত ভারতীয় তথা অভিবাসীদের নিরাপত্তার বিষয়টি আবারও সামনে চলে এসেছে। স্থানীয় কমিউনিটি নেতারা এই ধরনের ঘৃণ্য অপরাধের কঠোর নিন্দা জানিয়েছেন। বর্তমানে পুলিশ ওই এলাকায় নজরদারি ও তদন্তের কাজ জোরদার করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *