Listed below are proud 10 winners of skipper pipes presents abasone abahon

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ফ্ল্যাট ছোট্ট হোক বা বড়, শহর বা শহরতলির আবাসনে দেবী সপরিবার পা রেখেছেন অনেক দিনই। আবাসনে এই দেবীপক্ষে যেন ফিরে আসে একান্নবর্তী সংসারের আলো-হাওয়া। প্রতিমাশৈলী, আলোকসজ্জা, সাংস্কৃতিক পরিবেশ এবং সামগ্রিক রুচিশীলতায় আবাসনের পুজোগুলিও এখন রীতিমতো নজরকাড়া!

আবাসিকদের সম্মিলিত ভাবনা ও চিন্তনে দেখা মেলে বাঙালি মননেরই চিরায়ত, অথচ অপূর্ব প্রতিফলন। আবাসনগুলির সেই ভাবনা, শ্রম ও নিষ্ঠাকে এতদিন স্বীকৃতি জানিয়ে এসেছে ‘স্কিপার পাইপস’ নিবেদিত সংবাদ প্রতিদিন ডিজিটাল ‘আবাসনে আবাহন’। সহযোগী নিবেদক ‘ইমামি হেলদি অ্যান্ড টেস্টি’। পুজোর মরশুমে যখন বারোয়ারির মতো ধুন্ধুমার ফ্ল্যাটে ফ্ল্যাটেও, তখন জারি থেকেছে সেরার সন্ধান।

আরও পড়ুন:

বারোয়ারি পুজোর পাশাপাশি মাতৃ আরাধনায় জোর দিয়েছে আবাসনগুলোও। নানা বিষয়ে একে অন্যকে টেক্কা দিতে চেষ্টার কসুর করেননি উদ্যোক্তারা। 

বারোয়ারি পুজোয় যেমন থিম ভাবনায় একে অন্যকে টেক্কা দেওয়ার পালা চলে, তেমনই প্রতিযোগিতা আবাসনের পুজোগুলিতেও। তবে এই পুজোর ফ্লেভার আলাদা।

 

তাই প্রতিযোগিতার ধরনটাও বেশ অন্যরকম। কোথাও কেউ চমকে দিয়েছেন ভোগ রান্না করে। কোথাও আবার প্রতিমাতেই বাজিমাত। সামগ্রিক দিক থেকে এই খুঁটিনাটি বিচারেই বেরিয়েছিলেন বিচারকরা। 

সেগুলির মধ্যে থেকেই চুলচেরা বিশ্লেষণের পর মহাসপ্তমীতে বেছে নেওয়া হয় সেরা ১০টি আবাসনের পুজোকে। 

এবার পালা সেরার সেরা বাছাইয়ের।

তার আগে জেনে নেওয়া যাক কোন দশটি পুজো পেল ‘সেরা দশ’-এর সম্মান।

তালিকায় রয়েছে- লাবণী এস্টেট, শ্যাম বিহার ফেজ-২, সিদ্ধা গ্যালাক্সিয়া ফেজ ১, মানি কাসা, অভিদীপ্তা এইচআইজি পূজা কমিটি, সুগম পার্ক, মানি ভিস্তা স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন, ডায়মন্ড সিটি সাউথ, শকুন্তলা পার্ক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড, বেহালা গভঃ কোয়ার্টার্স পূজা কমিটি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *