Lionel Messi | হায়দরাবাদ, মুম্বইয়ের পর দিল্লিতেও মেসির সুশৃঙ্খল অনুষ্ঠান! ব্যতিক্রম হয়ে থাকল কলকাতাই

Lionel Messi | হায়দরাবাদ, মুম্বইয়ের পর দিল্লিতেও মেসির সুশৃঙ্খল অনুষ্ঠান! ব্যতিক্রম হয়ে থাকল কলকাতাই

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতার বিশৃঙ্খলার পুনরাবৃত্তি হয়নি হায়দরাবাদ ও মুম্বইতে। দুই জায়গাতেই দর্শকদের মন জয় করেছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। এবার দিল্লিও তার ব্যতিক্রম হল না। এদিন দিল্লিতে মেসির প্রতিটি কর্মসূচি ছিল একদম ছকে বাঁধা, সময় ধরে ধরে। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ছিল মূল অনুষ্ঠান। সেখানে ৩৫ মিনিট কাটিয়েছেন মেসি। খুদেদের সঙ্গে খেললেন,দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন, সকলের সঙ্গে ছবি তুললেন। একদম কাঁটায় কাঁটায় ছকে বাঁধা ছিল মেসির প্রতিটি পদক্ষেপ। কোথাও কোনও বিশৃঙ্খলা বা বাড়তি আবেগে-উচ্ছ্বাস ছিল না।

এদিন মেসিকে স্বাগত জানিয়ে তার হাতে মেসি লেখা টিম ইন্ডিয়ার ১০ নম্বর জার্সি তুলে দেন আইসিসির প্রেসিডেন্ট জয় শা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আমন্ত্রণপত্রও উপহার দেন জয় শা। ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এর পর খুদে ফুটবলারদের একাধিক দলের সঙ্গে ফুটবল খেলেন মেসি। দর্শকদের অভিবাদন গ্রহণ করেন, পায়ে বল নিয়ে গ্যালারিতে পাঠান, মেসি, সুয়ারেজ, ডি পলরা। পুরো অনুষ্ঠানে কখনও তাল কাটেনি। অনুষ্ঠানের শেষ পর্বে মেসি বলেন, ‘ভারত সফরের অভিজ্ঞতাটা এতটাই ভাল, কিন্তু আক্ষেপ একটাই, সময় বড্ড কম।’ মাঠ ভর্তি দর্শক তখন মেসি-মেসি ধ্বনি তুলেছেন। তখন মেসি বলছেন,  ‘এত ভালবাসা পাওয়া সত্যিই অসাধারণ ছিল। হ্যাঁ, আমরা জানি যে এই ভালবাসা নতুন নয়, সবসময়ই ছিল, কিন্তু প্রত্যক্ষভাবে অনুভব করা— উফ, অবিশ্বাস্য। গত কয়েক দিনে সবাই আমাদের জন্য যা করেছেন, তা একেবারেই অবাক করে দেওয়ার মতো। তাই আমরা সবার ভালবাসা সঙ্গে করেই ফিরে যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আবার ফিরব। হয়তো কোনও একদিন ম্যাচ খেলতে, কিংবা অন্য কোনও উপলক্ষে। কিন্তু নিশ্চিতভাবেই আবার ভারত সফরে আসব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *