Lionel Messi | মেসি অনুষ্ঠানের টিকিট বিতর্ক! প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষাকবচকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে শুনানি শীঘ্রই

Lionel Messi | মেসি অনুষ্ঠানের টিকিট বিতর্ক! প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষাকবচকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে শুনানি শীঘ্রই

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফুটবল জাদুকর লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার রেশ এখনও কাটেনি। এবার সেই ঘটনায় তৎকালীন ক্রীড়া ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের পাওয়া ‘রক্ষাকবচ’কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Courtroom) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত (Shatadru Dutta)। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৩ সালের ডিসেম্বর মাসে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিদের অনুষ্ঠানের আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। অনুষ্ঠানের দিন বিশৃঙ্খলার জেরে শতদ্রুকে পুলিশ গ্রেপ্তার (Arrest) করেছিল। পরবর্তী সময়ে শতদ্রু অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, অনুষ্ঠানের জন্য মোট ৭০ হাজার টিকিট ছাপানো হয়েছিল, যার মধ্যে ২২ হাজার টিকিট তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর পদের প্রভাব খাটিয়ে নিয়ে নিয়েছিলেন। শতদ্রুর অভিযোগ, সেই টিকিটগুলি মন্ত্রী শুধুমাত্র তাঁর পরিচিতদের বিলিই করেননি, বরং বিক্রিও করেছেন। অনুষ্ঠানের সমস্ত বিশৃঙ্খলার জন্য তিনি অরূপ বিশ্বাসকেই দায়ী করেছেন।

অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর গ্রেপ্তারি এড়াতে তিনি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ অরূপকে রক্ষাকবচ প্রদান করে এবং তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয়। পাশাপাশি, বিধাননগর পুলিশ কমিশনারকে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়।

এই রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়েই এবার ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন শতদ্রু দত্তের আইনজীবী অরিন্দম দাস। আবেদনকারীর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো একাধিক নোটিস এড়িয়ে গিয়ে অরূপ অসুস্থতার দোহাই দিয়েছেন এবং পরবর্তীতে রক্ষাকবচ পেয়েছেন। পুলিশের তৃতীয় নোটিস পৌঁছানোর আগেই তিনি আদালতের সুরক্ষা কবচ পেয়ে যাওয়ায় তদন্ত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে দাবি আয়োজকের।

এখন দেখার বিষয়, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই বিষয়ে কী রায় দেয় এবং মামলার পরবর্তী শুনানি কোন দিকে মোড় নেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *