Life-style | বাড়িতে মশার উপদ্রব? কয়েকটি গাছেই রয়েছে সমস্যার সমাধান

Life-style | বাড়িতে মশার উপদ্রব? কয়েকটি গাছেই রয়েছে সমস্যার সমাধান

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এমন কিছু গাছ রয়েছে যা বাড়িতে থাকলে প্রাকৃতিক উপায়ে মশার উপদ্রব কমে। কীটপতঙ্গের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। কোন কোন গাছ? চলুন জেনে নেওয়া যাক।

তুলসী: তুলসীর ওষধি গুণের কথা কে না জানে? তুলসী পাতায় রয়েছে ইউজেনল যা একটি সুগন্ধ যুক্ত যৌগ। এর গন্ধে পকামাকড় দূর হয়। বাড়িতে তুলসী গাছ থাকলে মশা, মাছির উপদ্রব কমে।

নিম: নিম পাতায় রয়েছে আজাদিরাচটিন নামক একটি যৌগ। নিমের তেল প্রাকৃতিক ভাবেই কীতপতঙ্গ দূর করতে সক্ষম। এমনকী নিমের এই উপাদান পোকামাকড়ের বৃদ্ধি ও প্রজননকে প্রভাবিত করে। তাই বাড়িতে নিম গাছ থাকলে সহজেই দূর হবে মশা। কমবে পোকামাকড়।

গাঁদা:  মশা তাড়াতে গাঁদা ফুলের গাছ বেশ কার্যকর। গাঁদা গাছের বিশেষ গন্ধ মশা, পিঁপড়ে, মাছি সহ বিভিন্ন পোকামাকড়কে দূর করে। গাঁদা ফুলের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যার জন্য কীটপতঙ্গ এই গাছের কাছ ঘেঁষতে পারে না।

পুদিনা: পুদিনার তীব্র সুগন্ধ মশা তাড়াতে সাহায্য করে। বিশেষ করে পুদিনা পাতার তেল এবং এর নির্যাস মশা তাড়ানোর প্রাকৃতিক উৎস হিসেবে কাজ করে। আপনি চাইলে ঘরের আশেপাশে বা জানলার পাশে পুদিনা গাছ লাগাতে পারেন। অথবা পুদিনা তেল ব্যবহার করতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *