Life-style | পারফিউমের গন্ধ বেশিক্ষণ স্থায়ী হয় না? তাহলে উপায়?

Life-style | পারফিউমের গন্ধ বেশিক্ষণ স্থায়ী হয় না? তাহলে উপায়?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পারফিউমের গন্ধ বেশিক্ষণ না স্থায়ী হয় তাহলে তো মহাবিপদ! ঘামের গন্ধে টেকা দায়। তাহলে উপায়? সুগন্ধী ব্যবহার করার রয়েছে নানা নিয়ম। যা মেনে চললে, বেশিক্ষণ সময় ধরে স্থায়ী হবে পারফিউম।

১) হাতে অল্প পরিমাণ ভেজলিন নিন। বগলে, গলায় এবং হাতের কব্জিতে কিছুটা ভেজলিন মেখে নিন। তারপর সে জায়গায় পারফিউম বা বডি স্প্রে লাগান।

২) তুলোর মধ্য়ে পারফিউম স্প্রে করুন। সেই ভেজা তুলোটি অন্তর্বাসের মধ্য়ে রাখুন। দেখবেন পারফিউম অনেকক্ষণ স্থায়ী হবে।

৩) হাতের কব্জি, ঘাড়ে এবং গলার দুপাশে স্প্রে করুন। সুগন্ধী অনেকক্ষণ স্থায়ী হবে।

৪) ফ্রিজে রাখুন পারফিউমের বোতল। ঠান্ডা পারফিউম শরীরের ছড়িয়ে নিলে বেশিক্ষণ থাকে।

৫) শরীরে সরাসরি পারফিউম স্প্রে না করে কাপড় বা তুলোয় ভিজিয়ে লাগাতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *