Life altering | যে ৭টি অভ্যেস আগামী ৩০দিনে বদলে দিতে পারে আপনার জীবন

Life altering | যে ৭টি অভ্যেস আগামী ৩০দিনে বদলে দিতে পারে আপনার জীবন

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জীবনকে ইতিবাচকভাবে বদলে ফেলা খুব জরুরি। মাঝে মাঝে তার জন্য কিছু পরিবর্তন(Life altering) দরকার। প্রাত্যাহিক জীবনে কিছু অনুশীলনে আমাদের ভবিষ্যৎ সুন্দর হতে পারে।

 

১। সকালে চা, কফি বা অন্য কিছু না খেয়ে এক গ্লাস জল পান করুন। সারা রাত জলশূন্যতার পর শরীরের সব কোষে জল পৌঁছাবে। সারাদিন মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে।

২। প্রতিদিন অন্তত ১০ মিনিট সময় রাখুন। এই সময় কিছু করবেন না। চেষ্টা করবেন এই সময়ে কিছু না ভাবার। চুপচাপ বসে কোনো একটা দিকে তাকিয়ে থাকুন বা গভীর শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করুন।

৩। যদি…কাজটা ঠিকমতো না হয়? এত কিছুর পর যদি সফল না হই? এককথায় ‘যদি’ দিয়ে শুরু হওয়া কোনো বাক্য নেতিবাচকভাবে শেষ করবেন না; বরং ইতিবাচক চিন্তার অনুশীলন করুন।

৪। যে অ্যাপ আপনাকে তেমন কিছুই দিচ্ছে না, কেবল সময় কেড়ে নিচ্ছে, এমন অ্যাপ ডিলিট করুন। স্ক্রিনটাইম আপনাকে নিয়ন্ত্রণ করার আগে আপনি স্ক্রিনটাইম নিয়ন্ত্রণ করুন।

৫। মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিন বই পড়ুন। কেবল এই একটি অভ্যাস আপনাকে অনেক কিছু থেকে বাঁচিয়ে দেবে। একবার নিজেকে বই পড়ার অভ্যাস ধরিয়ে দিতে পারলে কেবল বই পড়ার জন্য ঘুম থেকে উঠতে, বেঁচে থাকতে ইচ্ছা করবে।

৬। ২০২৬ সালে কোন কোন বিষয় আপনি নিজের জীবন থেকে বিদায় করতে চান?  তার একটা তালিকা তৈরি করুন। সেটা হতে পারে অবমাননাকর সম্পর্ক, অতিরিক্ত চিনি খাওয়া বা ঘুমোতে ঘুমোতে রাত দুটো বাজিয়ে দেওয়া। এখন থেকেই সেসব বিদায় করার জন্য মনস্থির করুন, অনুশীলন শুরু করুন।

৭। সপ্তাহে এক দিন আপনার মুঠোফোনকে ছুটি দিন। নিজেও বিরতি নিন। এদিন পরিবার আর প্রকৃতির সংস্পর্শে সময় কাটান। সন্ধ্যায় বইয়ের দোকানে বেড়িয়ে আসুন বা পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করে মন খুলে গল্প করুন।

প্রতিদিন চেষ্টা করবেন আগের দিনের চেয়ে ১ শতাংশ বেশি ‘ইনপুট’ দিতে। প্রতি সপ্তাহে আপনি কী ভালো করলেন, কোন ক্ষেত্রে আরও উন্নতি করা প্রয়োজন, কী কী ভালো ঘটনা ঘটল আপনার জীবনে(Life altering)।  বছর শেষে ৫২টি তালিকা মিলিয়ে দেখুন, কী এবং কতটা পরিবর্তন হলো।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *