Leopard Assault | দুধিয়ার শিব মন্দিরে চিতাবাঘের হানা, গুরুতর জখম পুরোহিত, সতর্কতা জারি বন দপ্তরের

Leopard Assault | দুধিয়ার শিব মন্দিরে চিতাবাঘের হানা, গুরুতর জখম পুরোহিত, সতর্কতা জারি বন দপ্তরের

ব্লগ/BLOG
Spread the love


কার্শিয়াং: বুধবার সন্ধ্যায় মন্দিরে আপনমনে পুজোর কাজকর্ম করছিলেন পুরোহিত। আচমকাই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ল এক চিতাবাঘ (Leopard Assault)। পুরোহিতের চিৎকারে স্থানীয়রা ছুটে আসতেই পালিয়ে যায় চিতাবাঘটি। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় স্থানীয় হাসপাতালে। এদিন এমনই ঘটনা ঘটেছে কার্শিয়াং মহকুমার দুধিয়া এলাকায়। গুরুতর জখম হলেন এক পুরোহিতের নাম জিতেন্দ্র রাই। বছরের শেষবেলায় এই ঘটনায় রীতিমতো চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে দুধিয়া পাহাড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুধিয়ার মুক্তি পুল পিকনিক স্পটের কাছে অবস্থিত ‘মুক্তেশ্বর শিবধাম’ মন্দিরে সন্ধ্যাবেলায় নিজের কাজ করছিলেন পুরোহিত জিতেন্দ্র রাই। সেই সময় আচমকাই জঙ্গল থেকে একটি লেপার্ড বেরিয়ে এসে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। দুধিয়া থেকে নল দারা যাওয়ার রাস্তায় এই হামলাটি ঘটে। আক্রান্ত পুরোহিতের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে লেপার্ডটি পালিয়ে জঙ্গলে গা-ঢাকা দেয়।

আহত জিতেন্দ্র রাইকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় লেপার্ডের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

বন দপ্তর এবং পুলিশের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। বিশেষ করে দুই চাকার যানে যাতায়াতকারীদের সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে। শীতের সন্ধ্যায় এবং রাতের দিকে অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন বন আধিকারিকরা। এলাকাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায় তাঁদের নিরাপত্তার ওপরও বিশেষ নজর দেওয়া হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *