Lalgola | লালগোলায় অনুপ্রবেশকারীদের জন্য ‘হোল্ডিং ক্যাম্প’, শুরু ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ প্রক্রিয়া!

Lalgola | লালগোলায় অনুপ্রবেশকারীদের জন্য ‘হোল্ডিং ক্যাম্প’, শুরু ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ প্রক্রিয়া!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


লালগোলা: দেশের নিরাপত্তা (Border Safety) জোরদার করতে এবং অনুপ্রবেশকারী রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। মুর্শিদাবাদের (Murshidabad) বাংলাদেশ সীমান্তবর্তী লালগোলা (Lalgola) এলাকায় একটি সমবায় সমিতিকে তড়িঘড়ি ‘হোল্ডিং ক্যাম্পে’ রূপান্তর করা হলো। সোমবার থেকেই সেখানে ধরা পড়া অনুপ্রবেশকারীদের রাখা শুরু হয়েছে। সূত্রের খবর, মূলত ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ পদ্ধতি অনুসরণ করে এই হোল্ডিং সেন্টারে থাকা অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাংলাদেশে পুশব্যাক করা হবে। ইতিমধ্যেই ৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এই ক্যাম্পে আনা হয়েছে বলে জানা গিয়েছে। অনুপ্রবেশকারীদের বিষয়ে প্রশাসন এখনই বিস্তারিত কিছু জানাতে না চাইলেও, এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া লালগোলা এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *