লালবাগ: ঝোপের আড়াল দিয়ে পাচারের সময় ৫ কোটি মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করল বিএসএফ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালবাগ(Lalbagh) সংলগ্ন এলাকায়। বিএসএফের এক কর্তা বলেন, ‘সীমান্তে নতুন ট্রানজিট রুট দিয়ে হেরোইনের রমরমা ব্যবসা শুরু হয়েছে।’ স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবাহিনীর আউটপোষ্টের জওয়ানরা টহল দেওয়ার সময় লক্ষ্য করেন এলাকার একটি ঝোপের গাছপালা সন্দেহজনক ভাবে নড়াচড়া করছে। এরপরই তারা ঝোপটিতে তল্লাশি চালাতেই মাদক কারবারীরা এলাকা ছেড়ে পালায়। সেখান থেকেই মেলে ওই বিপুল পরিমাণ মাদক।
