Lalbagh | সরকারি উৎসবের আমন্ত্রণ তালিকা থেকে ছাঁটা হল বিজেপি বিধায়কের নাম,রাজনৈতিক তরজা মুর্শিদাবাদে

Lalbagh | সরকারি উৎসবের আমন্ত্রণ তালিকা থেকে ছাঁটা হল বিজেপি বিধায়কের নাম,রাজনৈতিক তরজা মুর্শিদাবাদে

শিক্ষা
Spread the love


লালবাগ: বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জুড়ে নতুন রাজনৈতিক তরজা! কিন্তু নেপথ্য কী কারণ? জানা গিয়েছে, ঐতিহাসিক বেড়া উৎসবের আমন্ত্রণ তালিকায় নাকি রাখা হয়নি এলাকার বিজেপি বিধায়ক গৌরী শংকর ঘোষের নাম। আর এতেই সোমবার জেলার রাজনৈতিক মহল জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরী শংকর ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে ওঠেন। তিনি বলেন, “এই সরকার আদতে চরম হিংসা তথা দুর্নীতি পরায়ণ। এটা চরম অপমানজনক ব্যাপার যে, আমি বিরোধী শিবিরের বিধায়ক হওয়ায় আমায় ঐতিহাসিক সরকারি বেড়া উৎসবের আমন্ত্রণ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই রাজ্য সরকারের এটাই ট্রেডিশন।”

এখানেই থেমে না থেকে গৌরীবাবু আরও বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, ‘সবচেয়ে অবাক করে দেওয়ার মত ব্যাপার হল, যেখানে বিরোধী বিধায়ককে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না অথচ এই মুহূর্তে ইডির জেল হেপাজতে থাকা চাকরি দুর্নীতির অন্যতম বড় মাস্টারমাইন্ড জীবনকৃষ্ণ সাহাকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ধিক্কার জানাই রাজ্য সরকারের এই চরম পক্ষপাতিত্বমূলক আচরণকে। আসলে এই ঘটনা আরও একটা বড় জিনিস প্রমাণ করে দিল যে, দুর্নীতিবাজদেরই সরকার সবসময় প্রশ্রয় দেয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *