Ladakh | পূর্ণ রাজ্যের দাবিতে বিক্ষোভে উত্তাল লাদাখ, গাড়িতে আগুন

Ladakh | পূর্ণ রাজ্যের দাবিতে বিক্ষোভে উত্তাল লাদাখ, গাড়িতে আগুন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কেন্দ্রশাসিত অঞ্চল (ইউটি) লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল লেহ। বুধবার আন্দোলনকারীরা বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখান। আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। কার্যত রণক্ষেত্রের আকার নেয় লেহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী।

লাদাখকে ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত করা এবং পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি উঠেছে। এবিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চাইছেন আন্দোলনকারীরা। আলোচনায় বসতে কেন্দ্রীয় সরকারের টালবাহানার অভিযোগ তুলে এবং দ্রুত ফলপ্রসূ আলোচনা চেয়ে লেহ অ্যাপেক্স বডি (এলএবি) এদিন বনধের ডাক দিয়েছিল।

আন্দোলনকারীরা এদিন বিজেপি অফিসের বাইরে বিক্ষোভ দেখান। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। বিজেপি অফিসে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীরা কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। বিজেপি অফিসের বাইরে কী কারণে হিংসা ছড়িয়ে পড়ল, সে সম্পর্কে পুলিশ কোনও বিবৃতি দেয়নি।

লাদাখকে রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তপিশিলের অন্তর্ভুক্ত করার দাবিতে অনশন শুরু করেছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। মঙ্গলবার সোনম এবং আরও দুজন অনশনকারী অসুস্থ হয়ে পড়লে উত্তেজনা ছড়ায়। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে তাঁদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। সোনম দ্রুত আলোচনা শুরুর জন্য কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *