Kylian Mbappe | রোনাল্ডোকে টপকে ক্লোজের পাশে এমবাপে, বজ্রপাতের নিয়মে ফিলাডেলফিয়ায় ফুটবল ম্যাচ রূপ নিল মহানাটকে

Kylian Mbappe | রোনাল্ডোকে টপকে ক্লোজের পাশে এমবাপে, বজ্রপাতের নিয়মে ফিলাডেলফিয়ায় ফুটবল ম্যাচ রূপ নিল মহানাটকে

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফুটবল বিশ্বকাপে লিয়োনেল মেসিকে তাড়া করছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। মঙ্গলবার ভারতীয় সময় রাতে মিরোস্লাভ ক্লোজেকে টপকে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বাধিক গোলের মালিক হয়েছিলেন মেসি (MESI)। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই জার্মানির সেই কিংবদন্তি স্ট্রাইকারকে ছুঁয়ে ফেললেন এমবাপেও। বিশ্বকাপের মঞ্চে ফরাসি তারকার গোলসংখ্যা এখন ১৬। বিশ্বমঞ্চে গোলের নিরিখে তিনি ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছেন ব্রাজিলের ‘দ্য ফেনোমেনন’ রোনাল্ডোকে।

প্রত্যাশা মতোই গ্রুপ পর্বের ম্যাচে ইরাককে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। ফরাসিদের জয়ের রাতে আরও একবার জোড়া গোল করে নায়ক এমবাপে। তবে ফরাসি ফুটবলারদের পায়ের জাদুর চেয়েও এই ম্যাচে বেশি আলোচনার কেন্দ্রে চলে এলো আমেরিকার খামখেয়ালি আবহাওয়া। প্রকৃতির খামখেয়ালিপনায় দেড় ঘণ্টার ফুটবল ম্যাচ চলল দীর্ঘ ৪ ঘণ্টা ধরে! ম্যাচের ১৫ মিনিটের বিরতি এক ধাক্কায় বেড়ে দাঁড়াল ১৩১ মিনিটে। ফলে ভারতীয় সময় ভোর সাড়ে ৪টে নাগাদ যে ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তা শেষ হলো সকাল সাড়ে ৬টায়।

ফিলাডেলফিয়াতে (Philadelphia) যে ভারী ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল, তা আগেই জানা ছিল। প্রথমার্ধের বিরতির সময়ই স্টেডিয়ামের আকাশে মেঘ জমতে শুরু করে এবং দ্রুত বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি নামে (Climate)। আমেরিকার কড়া আবহাওয়া নিয়ম অনুযায়ী— স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে ঝড় বা বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ বা স্থগিত রাখতে হবে। ঝড় থামার পর বাধ্যতামূলকভাবে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এই ৩০ মিনিটের মধ্যে যদি পুনরায় একটিও বজ্রপাত হয়, তবে অপেক্ষার সময়সীমা আরও ৩০ মিনিট বেড়ে যায়। এই ‘৩০ মিনিটের চক্রে’ পড়েই ফিলাডেলফিয়ার ম্যাচ রূপ নেয় দীর্ঘ মহানাটকে। তবে আমেরিকার উন্নত নিকাশি ব্যবস্থার কারণে বৃষ্টি থামতেই দ্রুত মাঠ খেলার উপযুক্ত করে তোলা সম্ভব হয়।

মাঠের এই দীর্ঘ নাটকীয়তার আগে ও পরে— দু’বার নিজের পায়ের ঝড় তুললেন এমবাপে। ম্যাচের ১৪ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। ইরাকি গোলরক্ষকের কাছে সেই শটের কোনো জবাব ছিল না। ইরাক মূলত প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলার চেষ্টা করলেও ফ্রান্সের শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে পারেনি।

দ্বিতীয়ার্ধে খেলা পুনরায় শুরু হওয়ার পর আবার জ্বলে ওঠেন এমবাপে। নিজের দ্বিতীয় গোলটি করার সাথে সাথেই ব্রাজিলের রোনাল্ডোকে টপকে তিনি ছুঁয়ে ফেলেন ক্লোজেকে। পরের ম্যাচে আর একটি গোল করলেই চলতি বিশ্বকাপে মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ক্লোজেকে ছাপিয়ে যাবেন তিনি; নাম লেখাবেন বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায়। ফ্রান্সের হয়ে ম্যাচের ৬৬ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন উসমান দেম্বেলে।

এই দাপুটে জয়ের পর ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে ফ্রান্স। তবে ফরাসিদের পরবর্তী লড়াই আর্লিং হালান্ডের নরওয়ের বিরুদ্ধে। প্রথম দুই ম্যাচের মতো সেখানে গোল পাওয়া যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। বিশ্বফুটবল এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে বর্তমান সময়ের দুই সেরা তারকা— এমবাপে বনাম হালান্ডের সেই মহাদ্বৈরথের দিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *