Kumarganj | SIR-এর শুনানির লাইনে অন্তঃসত্ত্বা থেকে সন্তান কোলে মা! কমিশনের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন

Kumarganj | SIR-এর শুনানির লাইনে অন্তঃসত্ত্বা থেকে সন্তান কোলে মা! কমিশনের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কুমারগঞ্জ: কুমারগঞ্জ ব্লকের (Kumarganj) বরাহারে অনুষ্ঠিত এসআইআর (SIR) শিবিরে আজ সকাল থেকে গর্ভবতী মহিলা ও সন্তান কোলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেন মায়েরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে।

আট কিলোমিটার দূরের সমজিয়ার উত্তরপাড়া থেকে আসা নয় মাসের গর্ভবতী মহিলা ঊর্মি বিবি সকাল থেকেই হেয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। মাত্র কুড়ি দিন পর তাঁর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ রয়েছে। ঊর্মি বিবি জানান, তাঁর বাবা ও মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় (Voter Checklist) ছিল। তবুও তাঁকে এসআইআর হেয়ারিংয়ে ডাকা হয়েছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে শারীরিকভাবে তাঁকে বেশ কষ্ট পেতে হয়েছে।

আবার একই লাইনে দেখা মিলল বছর তেইশের শেফালি দাসের। তিন মাসের দুধের শিশুকে কোলে নিয়ে সকাল এগারোটা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। তিনি জানান, শিশুকে নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকা অত্যন্ত কষ্টকর হলেও বিকল্প কোনও ব্যবস্থা করা হয়নি। একই অভিযোগ বছর আঠাশের দুলালি বিবির। তাঁর কোলে রয়েছে ছয় মাসের শিশু। তিনিও সকাল থেকেই হেয়ারিংয়ের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গর্ভবতী মহিলা ও সদ্যোজাত শিশুসহ মায়েদের জন্য আলাদা কোনও ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস জানান, ‘এই বিষয়টি সংশ্লিষ্ট এইআরও ভালোভাবে বলতে পারবেন। তবে আমিও বিষয়টি দেখছি।’ এসআইআর শিবিরে এমন পরিস্থিতি দেখে নিন্দার ঝড় উঠেছে গোটা এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *