Kumarganj Job Rip-off | সমবায়ে চাকরির নামে চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল বিধায়কের ‘ঘনিষ্ঠ’ সমবায় কর্তা

Kumarganj Job Rip-off | সমবায়ে চাকরির নামে চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল বিধায়কের ‘ঘনিষ্ঠ’ সমবায় কর্তা

ব্লগ/BLOG
Spread the love


কুমারগঞ্জ: সরকারি বা সমবায়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার (Kumarganj Job Rip-off) অভিযোগ নতুন নয়, তবে এবার অভিযোগের আঙুল উঠল কুমারগঞ্জের এক প্রভাবশালী সমবায় নেতার দিকে। অভিযোগকারী প্রেমানন্দ বসাকের দাবি, ২০১৮ সালে তাঁর ছেলে প্রতীক মহন্তকে ফকিরগঞ্জ কৃষি সমবায় সমিতিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মোট চার লক্ষ টাকা নিয়েছিলেন সমিতির সভাপতি জাহির হোসেন মন্ডল। কিন্তু দীর্ঘ বছর পেরিয়ে গেলেও চাকরি মেলেনি, টাকাও ফেরত পাওয়া যায়নি।

প্রেমানন্দ বসাকের দাবি, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় রাজনৈতিক মহলে বেশ প্রভাবশালী এবং তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এতদিন ভয়ে তিনি মুখ খোলেননি, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাহস সঞ্চয় করে তিনি কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত জাহির হোসেন মন্ডল। তিনি দাবি করেন, অভিযোগকারী প্রেমানন্দ বসাক নিজেই একসময় ওই সমবায় সমিতির সম্পাদক ছিলেন এবং সেই সময় তাঁর কাছে সমবায়ের প্রায় চার লক্ষ টাকা বকেয়া রয়েছে। জাহির হোসেন মন্ডলের কথায়, “বকেয়া টাকা ফেরত না দেওয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।”

এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় সমবায় ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিকাদার হিসেবে পরিচিত ও রাজনৈতিকভাবে প্রভাবশালী এক সমবায় কর্তার বিরুদ্ধে এমন অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলেও, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার সত্যতা যাচাই করতে তদন্তে পুলিশ কোন তথ্য বের করে আনে, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *