Kulgam Terror Assault | জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদী হামলা, নিহত এক পরিযায়ী শ্রমিক

Kulgam Terror Assault | জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদী হামলা, নিহত এক পরিযায়ী শ্রমিক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় এক ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা পরিযায়ী শ্রমিকের উপর। এও হামলায় প্রাণ হারিয়েছেন এক ভিনরাজ্যের শ্রমিক (Kulgam Terror Assault)। আহত হয়েছেন আরও এক পরিযায়ী শ্রমিক।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কুলগামের কেল্লাম গ্রামে দুই ভিনরাজ্যের শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্যজনকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রিপোর্ট অনুযায়ী, আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত সংকটজনক। নিহত শ্রমিকের নাম দীপক, তাঁর বাড়ি ছত্তিশগড়ে। আহত অপর ব্যক্তির নাম ভূপেন্দ্র, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা।

আক্রমণকারীদের পাকড়াও করতে পুরো এলাকায় একটি বিশাল কর্ডন ও তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তারক্ষীরা। বিগত ১০ দিনের মধ্যে এটি দ্বিতীয় টার্গেটেড বা পরিকল্পিত সন্ত্রাসী হামলা। গত সপ্তাহে অনন্তনাগে একটি লক্ষ্যভিত্তিক হামলায় এক পুলিশকর্মী নিহত হয়েছিলেন।

এই হত্যার ঘটনার পর গোটা কাশ্মীর জুড়ে পুলিশের বড়োসর ধরপাকড় শুরু হয় এবং ৩,০০০-এর বেশি “সন্দিগ্ধ” ব্যক্তিকে আটক করা হয়। এই গণগ্রেপ্তারের পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সতর্ক করে দিয়ে বলেছেন যে, এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

চলমান অমরনাথ যাত্রার মধ্যেই এই হামলার ঘটনাটি ঘটল। কাশ্মীরের বিদ্যমান কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি, এই যাত্রার সুরক্ষার জন্য আধাসামরিক বাহিনীর অতিরিক্ত ৬৭০ কোম্পানি মোতায়েন করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *