উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে (Kolkata lodge hearth) গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। একই সঙ্গে এই মর্মান্তিক দুর্ঘটনার পেছনে পূর্বতন প্রশাসনের চরম গাফিলতি ও উদাসীনতাকে সরাসরি দায়ী করে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। ঘনবসতিপূর্ণ ও ঘিঞ্জি এলাকায় একের পর এক হোটেল ও ব্যবসার অনুমতি কীভাবে দেওয়া হলো, তা নিয়ে এখন বড়সড়ো প্রশ্ন উঠতে শুরু করেছে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, বছরের পর বছর ধরে শহরে অপরিকল্পিত পরিকাঠামো গড়ে উঠতে দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় অগ্নি-নির্বাপক নিয়মকানুন ও ন্যূনতম সুরক্ষা বিধি তোয়াক্কা না করেই বহুতলগুলিতে বাণিজ্যিক কার্যকলাপ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। বিগত সরকার এই অনিয়মকে প্রশ্রয় দিয়ে গিয়েছে বলে অভিযোগ তুলে তিনি জানান, বর্তমান প্রশাসন এই বিশৃঙ্খলা কাটিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করতে তৎপর হয়েছে। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতরা যাতে দ্রুত সেরা চিকিৎসা পান, তার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা উদঘাটন ও দোষীদের শাস্তির জন্য ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।
Shocked and anguished by the tragic hearth incident on the lodge on Mirza Galib Road in Kolkata.
Whereas we stay centered on the rescue & reduction operations and conduct investigation concerning what went flawed, it’s not possible to disregard the truth we face at the moment. This…
— Suvendu Adhikari (@SuvenduWB) August 19, 2026
প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ ও দমকলকর্মীদের অনুমান, হোটেলের স্যুইচ বোর্ড বা এসি (AC)-র শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। হোটেলের দ্বিতীয় তলা থেকে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় উদ্ধারকাজেও মারাত্মক বাধা সৃষ্টি হয়। আগুনের সঠিক উৎস এবং হোটেলে অগ্নিনিরাপত্তার কোনো পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
এদিকে এই ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট হোটেলের মালিক পলাতক রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁকে দ্রুত খুঁজে বের করতে এবং ঘটনার নেপথ্যে থাকা আসল কারণ সামনে আনতে এখন জোরদার তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা।

