Koel Mallick | রথযাত্রার পুণ্য তিথিতে বঙ্গে মহাবিস্ফোরণ! রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, তুঙ্গে পদ্ম-জল্পনা

Koel Mallick | রথযাত্রার পুণ্য তিথিতে বঙ্গে মহাবিস্ফোরণ! রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, তুঙ্গে পদ্ম-জল্পনা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রথযাত্রার পুণ্য তিথিতে এক বিরাট রাজনৈতিক ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস (TMC)। টলিউডের অত্যন্ত জনপ্রিয় ও প্রথম সারির অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক (Koel Mallick) আচমকাই তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। বৃহস্পতিবার সম্পূর্ণ বদলে গেল দৃশ্যপট।

রাজনৈতিক সূত্রের খবর, এদিন রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন কোয়েল মল্লিক এবং তাঁর হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন। তবে এই পদত্যাগের পেছনে অভিনেত্রীর ব্যক্তিগত কোনও কারণ রয়েছে নাকি এর নেপথ্যে অন্য কোনও বড় রাজনৈতিক সমীকরণ কাজ করছে, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

তৃণমূল শিবিরের জন্য এই ইস্তফা অত্যন্ত বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। কোয়েল মল্লিকের পদত্যাগের ফলে রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূলের সাংসদ সংখ্যা ১০ থেকে কমে ৯-এ নেমে এল। প্রসঙ্গত, এর আগেই তৃণমূলের আরও তিনজন সাংসদ নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। একের পর এক সাংসদের এই দলত্যাগ ও পদত্যাগের জেরে সংসদের উচ্চকক্ষে ঘাসফুল শিবিরের শক্তি ও আসন সংখ্যা ক্রমশ কমতে থাকায় চরম অস্বস্তিতে পড়েছে জোড়াফুল নেতৃত্ব। সাংসদ হিসেবে কোয়েল মল্লিকের ইস্তফার পাশাপাশি আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, সাংসদ পদে থাকাকালীন রাজ্যসভার একটি অধিবেশনেও অংশ নেননি এই অভিনেত্রী।

সবচেয়ে বড় জল্পনা তৈরি হয়েছে কোয়েলের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে। রথযাত্রার দিনই তাঁর এই ইস্তফা কি কোনও নতুন রাজনৈতিক ইনিংসের সূচনা? রাজ্য রাজনীতির অলিন্দে এখন একটাই জোরালো প্রশ্ন— ‘এবার কি তবে বিজেপিতে যোগ দিচ্ছেন কোয়েল?’ কারণ, ইস্তফা দেওয়ার পরই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন কোয়েল। ইদানীংকালে টলিউডের একাধিক তারকার দলবদল এবং বিজেপিতে যোগদানের যে ধারা লক্ষ্য করা গিয়েছে, তাতে কোয়েলের এই পদক্ষেপকে সেই একই সমীকরণের অংশ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোয়েল মল্লিক বা তৃণমূল নেতৃত্বের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *