Kitchen Hacks | বেসন নষ্ট হওয়ার দিন শেষ! রইল অনেকদিন টাটকা রাখার ঘরোয়া উপায়…

Kitchen Hacks | বেসন নষ্ট হওয়ার দিন শেষ! রইল অনেকদিন টাটকা রাখার ঘরোয়া উপায়…

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হেঁশেলের একটি উপাদান হল বেসন। তা সে বিকেলের মুচমুচে পকোড়া হোক বা রূপচর্চা— বেসন ছাড়া বাঙালির চলে না। কিন্তু সমস্যা বাঁধে বেসন কীভাবে টিকিয়ে রাখবেন সেটা নিয়ে। কারণ বেসনে খুব দ্রুত পোকা ধরে যায় বা দলা পাকিয়ে নষ্ট হয়ে যায়। তাই বেসন যাতে ফেলে দিতে না হয়, তার জন্য রইল দীর্ঘদিন ভালো রাখার দারুণ টোটকা (Kitchen Hacks)।

১. বেসন প্যাকেট থেকে খোলার পর কখনওই খোলা রাখবেন না। সবসময় একটি ‘এয়ার টাইট’ বা বায়ুরোধী কাঁচের বা প্লাস্টিকের জারে ভরে রাখুন। বাতাস ঢুকলে ময়েশ্চার বা আর্দ্রতা তৈরি হয়, যা পোকা জন্মানোর আদর্শ পরিবেশ।

২. যদি দেখেন বেসন অনেকদিন ব্যবহার করা হবে না, তবে কড়াইতে তেল ছাড়া হালকা আঁচে কিছুক্ষণ নেড়ে বা ভেজে নিয়ে ঠান্ডা করে তুলে রাখুন। এই পদ্ধতিতে বেসনে আর্দ্রতা কমে যায় এবং অনেক মাস পর্যন্ত তা ফ্রেশ থাকে।

৩.  অনেকেই জানেন না যে, বেসন ফ্রিজে রাখলে অনেকদিন ভালো থাকে। বিশেষ করে গরমের সময় বেসনের কৌটোটি ফ্রিজে তুলে রাখুন। এতে বেসনের গুণমান এবং স্বাদ, দুটোই অটুট থাকে।

. বেসনের কৌটোর ভেতরে ২-৩টি তেজপাতা বা কয়েকটি লবঙ্গ দিয়ে রাখুন। এগুলোর কড়া গন্ধে পোকা ধারেকাছে ঘেষবে না। এটি অত্যন্ত প্রাচীন কিন্তু কার্যকর ঘরোয়া টোটকা।

৫. সবচেয়ে জরুরি হল পরিচ্ছন্নতা। কখনওই ভিজে হাত বা ভিজে চামচ বেসনের কৌটোয় ঢোকাবেন না। সামান্য জল লাগলেই ছত্রাক ধরার ভয় থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *