Kishanganj Information | প্রশাসনিক কাজে গতি আনতে ‘ক্লাস’! কিশনগঞ্জে শুরু আধিকারিকদের দু’দিনের আবাসিক কর্মশালা

Kishanganj Information | প্রশাসনিক কাজে গতি আনতে ‘ক্লাস’! কিশনগঞ্জে শুরু আধিকারিকদের দু’দিনের আবাসিক কর্মশালা

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জ: জেলার প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করতে এক অভিনব উদ্যোগ নিলেন কিশনগঞ্জের জেলাশাসক বিশাল রাজ। সোমবার পুঠিয়া ব্লকের আররাবাড়ির ডক্টর কালাম কৃষি কলেজে শুরু হলো জেলা প্রশাসনিক আধিকারিকদের দু’দিনের বিশেষ আবাসিক ‘মোটিভেশন ক্যাম্প’।

জেলাশাসক জানান, এই কর্মশালার মূল লক্ষ্য হলো প্রশাসনিক আধিকারিকদের দক্ষতা বৃদ্ধি এবং সরকারি প্রকল্পগুলির সঠিক ও দ্রুত বাস্তবায়ন। শিবিরে আধিকারিকরা নিজেদের কাজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক নীতি ও তার প্রয়োগ সম্পর্কে শিক্ষা নেবেন। বিশেষজ্ঞ মেন্টররা এই কর্মশালায় উপস্থিত থেকে জনঅভিযোগের দ্রুত নিষ্পত্তি, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা এবং সরকারি তহবিলের স্বচ্ছতা ও আর্থিক জবাবদিহি সম্পর্কে আধিকারিকদের প্রশিক্ষণ দেবেন। সূত্রের খবর, এই আবাসিক শিবিরে থাকাকালীনই আধিকারিকরা জেলার দৈনন্দিন প্রশাসনিক কাজকর্মও পরিচালনা করবেন। প্রশাসনের শীর্ষ কর্তাদের মতে, এই উদ্যোগ জেলার উন্নয়নে বড় ভূমিকা নেবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *